বাংলাদেশ

স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

  • 5:54 pm - March 06, 2026
  • পঠিত হয়েছে:২৫২ বার
শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ মার্চ- রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ আবার গণতন্ত্রের ধারায় ফিরেছে। সকল শহীদের আকাঙ্ক্ষা পূরণে এবং একটি শক্তিশালী জাতি গড়তে হলে আমাদের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও সমৃদ্ধ হতে হবে। পাশাপাশি দেশের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে হবে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার দিকে অগ্রসর হতে হবে।

শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত চাষী ও উদ্যোক্তাদের উদ্দেশে বিশেষ আহ্বান জানান।

রাষ্ট্রপতি চাষীদের প্রতি বলেন, পাট চাষে উন্নত প্রযুক্তি ও উচ্চ ফলনশীল চাষ পদ্ধতি গ্রহণ করতে হবে। এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও মানসম্মত পাট নিশ্চিত করা সম্ভব হবে।

উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বাজারের চাহিদা অনুযায়ী নিত্যনতুন আধুনিক ও ব্যবহার উপযোগী স্বাস্থ্যসেবা পণ্য উদ্ভাবনে এগিয়ে আসুন। পাটের ব্যাগ অল্পমূল্যে উৎপাদন ও বিপণন নিশ্চিত করুন। তিনি তরুণ প্রজন্মকে স্টার্টআপ, উদ্ভাবন এবং ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডিং-এর মাধ্যমে বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে নতুন সম্ভাবনার সন্ধান করতে আহ্বান জানান।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au