বাংলাদেশ

ভারতে ভিসা জটিলতা, রোগীদের জন্য দুয়ার খুললো চীন

  • 8:39 pm - March 11, 2025
  • পঠিত হয়েছে:৩৬ বার

এতদিন বাংলাদেশিদের চিকিৎসার জন্য ছুটতে হতো ভারতে। তবে সাম্প্রতিককালে রাজনৈতিক ও কূটনৈতিক কারণে দেশটিতে চিকিৎসা নিতে গিয়ে ভিসা জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশিদের। এ পরিস্থিতিতে বিকল্প হিসাবে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে চীন। সোমবার প্রথমবারের মতো চীনে চিকিৎসার জন্য ১৪ জন রোগী রওয়ানা দিয়েছেন।

এ উপলক্ষ্যে সোমবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস। সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশি রোগীদের জন্য আমাদের দরজা উন্মুক্ত। আমরা চাই, বাংলাদেশিরা উন্নত চিকিৎসা পান এবং সুস্থ হয়ে দেশে ফেরেন। বাংলাদেশি রোগীদের জন্য চীনে চিকিৎসার সুবিধা বাড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাদের জন্য আমরা ভিসা প্রক্রিয়া সহজ করেছি। পাশাপাশি চাইনিজ এয়ারলাইন্সও বিশেষ ছাড়ে টিকিট দিচ্ছে। তিনি আবেদনকারীদের প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেন।

পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এ উদ্যোগকে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায় বলে উল্লেখ করে বলেন, চীনে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটা খুবই ভালো উদ্যোগ। এ উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশি রোগীরা খুব সহজেই চিকিৎসাসেবা নিতে পারবেন। চলতি বছর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে। ফলে দুদেশের জনগণের মধ্যে আমরা সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী। কুনমিংয়ে চিকিৎসাসেবা নেওয়ার মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও বাড়বে বলে আমরা আশা করছি।

প্রথম দফায় সোমবার চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ৩১ সদস্যের প্রতিনিধিদলটি ঢাকা ছেড়েছে। প্রতিনিধিদলে রয়েছেন ১৪ জন রোগী, ৬ জন পরিবারের সদস্য, ৫ জন চিকিৎসক, ৫ জন এইচইউসি প্রতিনিধি ও সাংবাদিকরা।

প্রতিনিধি দলের সদস্য ড. রাশেদুল হাসান চীনে উন্নত চিকিৎসার সুযোগের কথা উল্লেখ করে বলেন, চীন গুরুতর রোগ যেমন ট্রান্সপ্লান্ট এবং ক্যানসারের মতো চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত উন্নত চিকিৎসা প্রদান করে। তবে অনেক বাংলাদেশি এই সুযোগগুলোর বিষয়ে অবগত নন।

চিকিৎসা নিতে চীনে যাওয়া বিশিষ্ট সংগীতশিল্পী হায়দার আলী এ দলে রয়েছেন। তিনি বলেন, আমি বহু জায়গায় চিকিৎসা নিয়েছি, কিন্তু কাজ হয়নি। শুনেছি, চীনে উন্নতমানের চিকিৎসা দেওয়া হয়। আশা করছি, এবার ভালো ফল পাব।

আইনজীবী রাকিনুল হাকিম বলেন, এখন পর্যন্ত চিকিৎসার জন্য থাইল্যান্ডকেই বিকল্প ভাবা হতো। তবে এবার চীনে যাচ্ছি। যদি সন্তুষ্ট হই, তাহলে অনেক বাংলাদেশিই এই সুযোগ নেবেন।

গত ১৮ ফেব্রুয়ারি চীনা রাষ্ট্রদূত ইয়াও ঘোষণা দিয়েছিলেন, চীনের ইউনান প্রদেশের তিনটি শীর্ষস্থানীয় হাসপাতাল বাংলাদেশি রোগীদের গ্রহণ করার জন্য নির্ধারণ করা হয়েছে।

এই শাখার আরও খবর

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ‘ব্যাপক’ বিমান হামলা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন দফা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট, হামলা স্থগিতের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর…

আংশিক খুলছে কাতারের আকাশপথ, ক্ষেপণাস্ত্র হামলায় বাংকারে লাখো ইসরায়েলি

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে কাতার সীমিত পরিসরে তাদের আকাশপথ আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।…

সমাধানের পথ নেই, বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি

মেলবোর্ন, ০৭ মার্চ- ইরানের সাথে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের যুদ্ধে বাংলাদেশ নেই। কিন্তু সেই যুদ্ধের রেশ সবচেয়ে বেশি যেসব দেশে পড়েছে বাংলাদেশ তার…

ব্যাংক হিসাবের বাইরে রয়েছে গোপন সম্পদ? প্রশ্নের মুখে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মেলবোর্ন ৭ মার্চ: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতি,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au