বাংলাদেশ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি ও ভারতীয় নাগরিক নিহত

  • 4:12 am - March 09, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
সৌদি আরবে ইরানি হামলা। ছবি: এপি

মেলবোর্ন, ৯ মার্চ- সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সৌদি আরবের মধ্যাঞ্চলে এক হামলায় দুইজন নিহত ও অন্তত ১২ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে যে তারা সৌদি আরবের আল-খারজসহ বিভিন্ন স্থানে অবস্থিত রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। সৌদি আরবের মধ্যাঞ্চলের আল-খারজ এলাকাতেই হতাহতের এই ঘটনাটি ঘটে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। এর জেরে ইরান ইসরায়েলসহ উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করে।

এই ধারাবাহিকতার অংশ হিসেবে মঙ্গলবার সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এসব হামলার ঘটনায় অঞ্চলজুড়ে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au