বিশ্ব

মরুভূমিতে লক্ষ বছরের পুরনো মানুষের পায়ের ছাপ!

  • 8:04 pm - March 09, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
নেফুদ মরুভূমিতে মিলল ১ লাখ ১৫ হাজার বছরের পুরোনো মানুষের পায়ের ছাপ , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মার্চ- আরব উপদ্বীপের উত্তর প্রান্তের নেফুদ মরুভূমিতে আবিষ্কৃত হয়েছে প্রায় এক লাখ ১৫ হাজার বছর আগের মানুষের পায়ের ছাপ। শুকিয়ে যাওয়া এক প্রাচীন জলাশয়ের তলায় পাওয়া এই পদচিহ্ন মানব ইতিহাস ও বিবর্তন নিয়ে নতুন প্রশ্ন তুলেছে গবেষকদের সামনে।

গবেষকরা জানিয়েছেন, বর্তমানে সৌদি আরবের নেফুদ মরুভূমি পৃথিবীর সবচেয়ে শুষ্ক অঞ্চলের একটি। তবে অতীতে এই অঞ্চল এমন ছিল না। ভূতাত্ত্বিক তথ্য অনুযায়ী, শেষ প্লাইস্টোসিন যুগে সেখানে ছিল সবুজ ঘাসে ভরা ভূমি এবং বহু মিষ্টি জলের হ্রদ। সেই সময় জল ও খাদ্যের সন্ধানে মানুষ ও বিভিন্ন প্রাণী এই অঞ্চলে আসত বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি নেফুদ মরুভূমির আলাথার এলাকায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের সময় একটি শুকিয়ে যাওয়া প্রাচীন হ্রদের কাদামাটির স্তরে জীবাশ্মে পরিণত হওয়া পায়ের ছাপের সন্ধান পান গবেষকরা। কাদায় পড়া এই পদচিহ্নগুলো পরবর্তীতে মাটির বিভিন্ন স্তরের নিচে চাপা পড়ে শক্ত হয়ে শিলায় পরিণত হয়। ফলে হাজার হাজার বছর পরও সেই ছাপ অক্ষত অবস্থায় রয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজির গবেষকরা ওই স্থানে মোট ৩৭৬টি পদচিহ্ন শনাক্ত করেছেন। এর মধ্যে সাতটি মানুষের পায়ের ছাপ বলে নিশ্চিত হওয়া গেছে। বাকি ৩৬৯টি পদচিহ্ন হাতি, উটসহ বিভিন্ন প্রাণীর। এর মধ্যে বিলুপ্ত প্রজাতির সোজা দাঁতওয়ালা হাতি প্যালিওলক্সোডন রেকির পদচিহ্নও পাওয়া গেছে।

অবক্ষেপ স্তরের লুমিনেসেন্স ডেটিং পদ্ধতি ব্যবহার করে গবেষকরা এই পদচিহ্নগুলোর বয়স নির্ধারণ করেছেন প্রায় এক লাখ ১৫ হাজার বছর। গবেষকদের মতে, আরব উপদ্বীপে হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের উপস্থিতির এটি অন্যতম প্রাচীন প্রমাণ।

তবে আশ্চর্যের বিষয় হলো, ওই স্থানে মানুষের বসবাসের কোনো সরঞ্জাম, পাথরের অস্ত্র বা কঙ্কাল পাওয়া যায়নি। তাই বিজ্ঞানীদের ধারণা, এটি মানুষের স্থায়ী বসতির স্থান ছিল না। সম্ভবত জল ও খাদ্যের খোঁজে যাত্রাপথে আদিম মানুষরা সাময়িকভাবে এই জলাশয়ের পাশে এসেছিল।

পদচিহ্নগুলোর গঠন বিশ্লেষণে দেখা গেছে স্পষ্ট গোড়ালি, পায়ের খিলান এবং আঙুলের বিন্যাস, যা আধুনিক মানুষের বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়। পদক্ষেপের দৈর্ঘ্য ও পায়ের আকার বিশ্লেষণ করে গবেষকরা ধারণা করছেন, অন্তত দুই বা তিনজন মানুষ একসঙ্গে এই অঞ্চলের মধ্য দিয়ে হেঁটেছিলেন।

গবেষণায় আরও বলা হয়েছে, এই পদচিহ্ন নিয়ান্ডারথাল মানুষের নয়। কারণ প্রায় এক লাখ ১৫ হাজার বছর আগে আরব উপদ্বীপে নিয়ান্ডারথালদের উপস্থিতির কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফলে গবেষকদের সিদ্ধান্ত, এগুলো হোমো স্যাপিয়েন্সেরই পদচিহ্ন।

এই গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে বিস্তারিত গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যাডভান্সেস–এ। বিজ্ঞানীদের মতে, এই আবিষ্কার প্রাচীন মানুষের আফ্রিকা থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিস্তারের ইতিহাস বোঝার ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au