বিশ্ব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ‘বাস্তবসম্মত লক্ষ্য’ নেই: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • 11:56 pm - March 10, 2026
  • পঠিত হয়েছে:১১৪ বার
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- চলমান যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের সংঘাত নিয়ে কড়া মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো বাস্তবসম্মত চূড়ান্ত লক্ষ্য নেই এবং এখন পর্যন্ত তারা তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম পিবিএস নিউজকে দেওয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে আব্বাস আরাঘচি এসব মন্তব্য করেন।

সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নিয়োগের বিষয়েও কথা বলেন তিনি। আরাঘচির মতে, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনির নিয়োগ ইরানের বর্তমান শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করবে এবং এতে দেশটিতে কিছুটা স্থিতিশীলতাও আসতে পারে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য আলোচনা প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না—এ প্রশ্নে তিনি মনে করেন না যে এমন কোনো সুযোগ তৈরি হবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার ক্ষেত্রে ইরানের অতীতে “খুব তিক্ত অভিজ্ঞতা” রয়েছে।

মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানের লক্ষ্য প্রসঙ্গে আব্বাস আরাঘচি বলেন, তার মতে এই অভিযানের পেছনে তাদের কোনো স্পষ্ট ও বাস্তবসম্মত শেষ লক্ষ্য নেই। তিনি দাবি করেন, এখন পর্যন্ত তাদের নির্ধারিত সব লক্ষ্য অর্জনেও তারা ব্যর্থ হয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির বিষয়েও মন্তব্য করেন তিনি। আরাঘচির দাবি, তেলের দাম বাড়ার জন্য ইরান দায়ী নয়। বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে হামলা ও আগ্রাসনের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, ইরান হরমুজ প্রণালী বন্ধ করেনি এবং সেখানে জাহাজ চলাচলও বন্ধ করা হয়নি। তার ভাষায়, ওই প্রণালী দিয়ে চলাচল থেকে কাউকে বিরত করার কোনো পদক্ষেপ নেয়নি ইরান।

ইরানি হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ প্রসঙ্গে আব্বাস আরাঘচি বলেন, কিছু “পার্শ্বপ্রতিক্রিয়া” ঘটেছে। তবে তিনি দাবি করেন, ইরান কখনোই ইচ্ছাকৃতভাবে কোনো বেসামরিক স্থাপনা বা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়নি।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au