বিশ্ব

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র-নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

  • 5:23 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার
দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন থাড এয়ার ডিফেন্স সিস্টেম। ছবি: ইয়ুনহাপ

মেলবোর্ন, ১১ মার্চ- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিউং মঙ্গলবার নিশ্চিত করেছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র তাঁর দেশ থেকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠানোর পরিকল্পনা করেছে।

লি জে-মিউং মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বলেন, “আমাদের দেশের সামরিক প্রয়োজনে ব্যবহৃত কিছু মার্কিন আকাশ প্রতিরক্ষা অস্ত্র প্রত্যাহারের আমরা বিরোধিতা করি, তবে এটি বাস্তব যে আমরা আমাদের মতামত পুরোপুরি চাপিয়ে দিতে পারি না।”

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পেন্টাগন দক্ষিণ কোরিয়া থেকে টার্মিনাল হাই অল্টিচিউড এরিয়া ডিফেন্স (থাড) সিস্টেমের অংশবিশেষ মধ্যপ্রাচ্যে সরাচ্ছে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন গত সপ্তাহে জানিয়েছিলেন, দেশটি থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যাটারিগুলো মধ্যপ্রাচ্যে পুনঃস্থাপনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে।

দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক মিত্র। দেশটিতে পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার নিকটে অবস্থান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যুক্তরাষ্ট্রকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

মধ্যপ্রাচ্যে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মোকাবিলায় রক্ষণাত্মক সক্ষমতা বৃদ্ধি করতে তুরস্কও অতিরিক্ত প্যাট্রিয়ট,

সিস্টেম মোতায়েন করেছে। মিডল ইস্ট আই জানিয়েছে, নতুন মোতায়েন করা সিস্টেমগুলো জার্মানির ন্যাটোর রামস্টেইন বেস থেকে সরানো হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, দক্ষিণ কোরিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরিয়ে নেওয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার ওপর চাপের ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞদের মন্তব্য, উপসাগরীয় অংশীদারদের আকাশ প্রতিরক্ষা চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র সীমিত রিসোর্স নিয়ে হিমশিম খাচ্ছে।

ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে চিরস্থায়ী যুদ্ধে অব্যাহত ভূমিকা বন্ধের প্রতিশ্রুতি দিয়েও ক্ষমতায় এসেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নতুনভাবে ব্যস্ত করছে।

এই শাখার আরও খবর

ধানক্ষেতের পাশের গর্তে নারী-পুরুষের অর্ধগলিত লাশ

যশোরের কেশবপুর উপজেলায় ধানক্ষেতের পাশের একটি শ্যালো মেশিন ঘরের গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার…

আতঙ্কে রাতে আত্মীয়দের বাড়িতে থাকছেন মানিক পশারীর মেয়ে ও বোন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফনে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। সরাসরি কারও কাছ থেকে হুমকি না পেলেও…

আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাও

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে আবারও কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা করেছে একটি সংগঠন। শনিবার ‘বঙ্গসেনা’ নামের সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে…

এইচএসসিতে প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল, ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কেন?

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার নেমে এসেছে ৫২ দশমিক ১২ শতাংশে। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন।…

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, ইরানকে চিঠি পাঠিয়েছেন জেডি ভ্যান্স: আব্বাস আরাগচি

ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করতে প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো ওই চিঠিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে তেহরান। তবে…

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন: ২৮ বিশিষ্টজন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন ও রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদানে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন দেশের ২৮ বিশিষ্ট নাগরিক। তাঁরা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au