বিশ্ব

ইরানে এ পর্যন্ত ২০৬ শিক্ষার্থী ও শিক্ষক নিহত: শিক্ষামন্ত্রী আলীরেজা

  • 3:02 am - March 12, 2026
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মার্চ-  ইরানের লোরিস্তান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত ৫২টি স্কুল ও পাঁচটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। প্রদেশটির গভর্নরের বরাতে দেশটির সংবাদ সংস্থা তাসনিম এই তথ্য জানিয়েছে।

গভর্নরের তথ্য অনুযায়ী, লোরিস্তানের ১০টি প্রশাসনিক এলাকায় চালানো এসব হামলায় ২ হাজার ৫০০টিরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধ্বংস হয়েছে। পাশাপাশি ১৩টি ক্রীড়া কেন্দ্র এবং রেড ক্রিসেন্ট–এর দুটি উদ্ধারকেন্দ্রেও হামলার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

এদিকে ইরানের শিক্ষামন্ত্রী আলীরেজা কাজেমি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত দেশটিতে ২০৬ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬১ জন।

বুধবার যুদ্ধে নিহত সামরিক কমান্ডারদের জানাজার অনুষ্ঠানের ফাঁকে তিনি এই তথ্য জানান। তাঁর দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হামলার কারণেই এসব হতাহতের ঘটনা ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সাম্প্রতিক হামলার পর লোরিস্তানসহ ইরানের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত বাড়ছে। স্কুল ও চিকিৎসা কেন্দ্রসহ বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

আমরা প্রেমে ছিলাম কি না,কেউ জানতে চায়নি: পরীমনি

মেলবোর্ন, ২০ জুন- ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্তের পর আবারও আলোচনায় উঠে এসেছে চিত্রনায়িকা…

হামের থাবা আরও ভয়াবহ, চার শিশুর মৃত্যুতে প্রাণহানি বেড়ে ৬৭০

মেলবোর্ন, ২০ জুন- দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবে হাম…

গাইবান্ধায় দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণ স্থগিত, ধর্মীয় স্থাপনা ঘিরে শুরু নতুন বিতর্ক

মেলবোর্ন, ২০ জুন-  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরে দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও…

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্মরণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গণসংযোগ…

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠপর্যায়ে নজরদারি জোরদার

মেলবোর্ন, ২০ জুন- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, বিভিন্ন…

অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন জুয়ারিয়া ফেরদৌসের, আগ্রাসী ব্যাটিংয়ে বদল আনছেন না টাইগ্রেস ওপেনার

মেলবোর্ন, ২০ জুন- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত অভিষেকের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। মাত্র পাঁচ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au