জীবিত ছেলেকে ‘হত্যা’ দেখিয়ে মামলা-শেখ হাসিনাসহ ১২৪ জনকে অব্যাহতি
মেলবোর্ন, ২০ মার্চ- পুরান ঢাকার কেরানীগঞ্জ-এ কিশোরকে হত্যা দেখিয়ে দায়ের করা একটি মামলায় তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ ১২৪ জনকে অব্যাহতি দিয়েছেন…
মেলবোর্ন, ১৯ মার্চ-বান্দরবান-এর মেঘলা এলাকায় পাহাড়ের প্রায় দেড়শ ফুট নিচ থেকে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার দুর্গম এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন মেঘলার কানাপাড়া এলাকার দো ওয়াই মার্মা (২৬) এবং তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি তঞ্চঙ্গ্যা (৪)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুধবার রাত থেকে মা-মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পাহাড়ি একটি গহীন এলাকায় নিচে পড়ে থাকতে দেখা যায় তাদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল-এর মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ের চূড়া থেকে পড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ঘটনাটির প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বান্দরবান ৩ নম্বর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং সা হ্লা বলেন, ইউপি সদস্যদের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মা-মেয়ের মৃত্যু হতে পারে। তবে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।
অন্যদিকে, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত চলছে।
পুলিশ আরও জানায়, ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী পলাতক রয়েছেন। বিষয়টি তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au