সর্বশেষ

শান্ত ও জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত

  • 2:18 am - March 23, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার

মেলবোর্ন, ২৩ মার্চ- চলতি বছরে পৃথক দুই সিরিজে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল। আসন্ন এই সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সূচি অনুযায়ী, আগস্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে পুরুষ দল খেলবে দুটি টেস্ট ম্যাচ, আর অক্টোবরে নিগার সুলতানা জ্যোতির দল অংশ নেবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে।

পুরুষ দলের সফরে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট ম্যাচই থাকছে। প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। এরপর ২২ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ম্যাকায়তে। এই দুই ম্যাচেই স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

পুরুষ দলের সফর শেষ হওয়ার পর অক্টোবর মাসে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সফরে তারা খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ। ২০২৪ সালে অস্ট্রেলিয়া নারী দল বাংলাদেশ সফর করেছিল, এবার তারই ফিরতি সিরিজ খেলতে যাচ্ছে জ্যোতিদের দল।

নারী দলের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে অ্যালান বোর্ডার ফিল্ড, ব্রিসবেনে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ অক্টোবর।

অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নর্থ সিডনি ওভাল, সিডনিতে। ম্যাচগুলোর তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮, ২০ ও ২২ অক্টোবর।

দুই দলের এই সফরকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটে ব্যস্ত সূচির আভাস মিলছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ ও নারী দলের পূর্ণাঙ্গ সিরিজকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au