সর্বশেষ

প্রথমবার পিএসএলে ধারাভাষ্যে আতহার আলি খান

  • 1:46 am - March 24, 2026
  • পঠিত হয়েছে:১৯৫ বার
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের জন্য ধারাভাষ্যকার ও সঞ্চালক প্যানেল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মার্চ- পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে প্রথমবারের মতো ধারাভাষ্য দিতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় কণ্ঠ আতহার আলি খান। আসন্ন আসরের জন্য ঘোষিত ধারাভাষ্যকার ও সঞ্চালক প্যানেলে আন্তর্জাতিক ক্যাটাগরিতে তাকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে ইংরেজি ধারাভাষ্য প্যানেলে আতহার আলি খান মাইক্রোফোন ভাগ করে নেবেন বিশ্ব ক্রিকেটের পরিচিত কণ্ঠগুলোর সঙ্গে। তাদের মধ্যে রয়েছেন ওয়াসিম আকরাম, রমিজ রাজা এবং ডমিনিক কর্ক।

বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে ধারাভাষ্যের অভিজ্ঞতা থাকলেও পিএসএলে এটিই হবে আতহার আলি খানের অভিষেক। ফলে বাংলাদেশের দর্শকদের জন্য এটি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

এবারের আসরে নতুন মুখ হিসেবে ইংরেজি প্যানেলে যুক্ত হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েট। এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল এবং অস্ট্রেলিয়ার গ্রিন ব্লুয়েটও থাকছেন এই প্যানেলে।

অন্যদিকে, দীর্ঘদিন খেলোয়াড় হিসেবে পিএসএলে মাঠ মাতানো শোয়েব মালিক এবার নতুন ভূমিকায় দেখা দেবেন। তিনি উর্দু ধারাভাষ্য প্যানেলে যুক্ত হচ্ছেন। তার সঙ্গে থাকছেন সালমান বাট এবং সানা মির।

এছাড়া সঞ্চালক হিসেবে এবার অভিষেক হচ্ছে নেরোলি মেডোস এবং জেস ক্রো-এর। তাদের সঙ্গে নিয়মিত মুখ হিসেবে থাকবেন জয়নাব আব্বাস এবং সিকান্দার বখত।

তারকাখচিত এই ধারাভাষ্য প্যানেলে আরও রয়েছেন আমির সোহেল, জেপি ডুমিনি, লিসা স্টালেকার, মার্ক বুচার, মাইকেল হেইসম্যান, নিক নাইট, বাজিদ খান ও উরুজ মমতাজ খান।

ক্রিকেটবিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক মানের এমন একটি প্যানেলে আতহার আলি খানের অন্তর্ভুক্তি বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি ইতিবাচক বার্তা। তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ পিএসএলের সম্প্রচারে নতুন মাত্রা যোগ করবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au