সর্বশেষ

হামজাদের নিয়ে ২৫ বছর পর ভিয়েতনামের সামনে বাংলাদেশ

  • 4:03 pm - March 26, 2026
  • পঠিত হয়েছে:১৮৩ বার
হ্যাং ডে স্টেডিয়ামে গতকাল অনুশীলনে দেখা গেলেও হামজা চৌধুরীকে নিয়ে অনিশ্চয়তা থাকছেই। গত পরশু ইংল্যান্ড থেকে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ছবি: বাফুফে

মেলবোর্ন, ২৬ মার্চ- দীর্ঘ ২৫ বছর পর আবারও ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রীতি ম্যাচ হলেও হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই লড়াইকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই দেখছে কোচ হাভিয়ের কাবরেরার দল।

২০০২ বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ ভিয়েতনামের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে গোলরক্ষক হিসেবে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছিলেন বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রথম লেগে গোলশূন্য ড্র করলেও ফিরতি লেগে ৪-০ গোলে হেরে যায় বাংলাদেশ।

দীর্ঘ সময় পর তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামা বাংলাদেশের জন্য এটি বড় পরীক্ষা। সাম্প্রতিক বছরগুলোতে নেপাল, ভুটান কিংবা মালদ্বীপের মতো দলের বিপক্ষে খেলায় অভ্যস্ত দলটির জন্য র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে লড়াই বাড়তি চ্যালেঞ্জ তৈরি করছে।

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, দল উন্নতির পথে রয়েছে এবং শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সমানতালে লড়াই করার সামর্থ্য আছে। একইভাবে কোচ হাভিয়ের কাবরেরাও মনে করছেন, এই ম্যাচটি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে কাজ করবে।

তবে দল নির্বাচন নিয়ে রয়েছে কিছু অনিশ্চয়তা। বিশেষ করে ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীকে ঘিরে রয়েছে প্রশ্ন। লেস্টার সিটির ম্যাচের কারণে দলে দেরিতে যোগ দেওয়া এই ফুটবলার ম্যাচে খেলবেন কি না, তা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও ফরোয়ার্ড রাকিব হোসেনকে পাচ্ছে না বাংলাদেশ। অন্যদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন ফাহমিদুল ইসলাম।

এই ম্যাচের পরই আগামী ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তাই ভিয়েতনামের বিপক্ষে এই লড়াইকে আত্মবিশ্বাস গড়ে তোলার সুযোগ হিসেবেই দেখছে দল।

এই শাখার আরও খবর

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au