বিশ্ব

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

  • 9:17 pm - March 27, 2026
  • পঠিত হয়েছে:২৬০ বার
নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মার্চ- নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আজ শুক্রবার শপথ গ্রহণ করেছেন ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের ৭৬(১) ধারার অধীনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে তার প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের প্রায় দুই-তৃতীয়াংশ আসন জেতার পর তিনি এই দায়িত্ব পান।

বালেন্দ্র শাহ, যাকে পরিচিতি ‘বালেন’ নামে, একজন রাজনৈতিক বহিরাগত। তিনি এমন সরকারের নেতৃত্ব দেবেন, যার প্রধান চ্যালেঞ্জ হবে নেপালের প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অসন্তোষ মোকাবিলা করা। ভোটাররা দীর্ঘদিনের দুর্নীতি, প্রশাসনিক অস্থিরতা এবং রাজনৈতিক অপ্রতিষ্ঠিত পরিস্থিতির জন্য প্রচলিত দলগুলোকে দায়ী করেন।

শাহ কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেছেন, তবে তার পরিবার নেপালের ভারত সীমান্তবর্তী হিন্দুপ্রধান তরাই অঞ্চলের বাসিন্দা। নেপালের সমাজে ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রের ব্যাপক প্রভাব রয়েছে। দেশের ৮০ শতাংশের বেশি মানুষ হিন্দু এবং তারা গুরুত্বপূর্ণ কাজ, বিয়ে বা ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু করার আগে শুভ সময় দেখে তা পালন করে থাকেন।

রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেলের উপস্থিতিতে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। অনুষ্ঠানে হিন্দু রীতি অনুসারে শঙ্খনাদ দেওয়া হয় এবং হিন্দু পুরোহিত ও বৌদ্ধ লামাদের ধর্মীয় মন্ত্রপাঠ অন্তর্ভুক্ত করা হয়।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপকে হেফাজতে নিল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তাঁর জুনিয়র বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা। নিখোঁজ হওয়ার আগে…

মারা গেলেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্ট

ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে অধ্যাপক চার্লস…

জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, শিশুকন্যার পর বাবারও মৃত্যু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচ বছর বয়সী শিশু তোয়াবা আক্তারের মরদেহ উদ্ধারের একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার বাবা গোলাপ হোসেনেরও মৃত্যু হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা ও…

পাকিস্তান থেকে আসা ১৫০ টন তামাক নিয়ে সন্দেহ, রাসায়নিক পরীক্ষায় পাঠাল কাস্টমস

পাকিস্তান থেকে আমদানি করা প্রায় ১৫০ টন কাঁচা তামাক নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তামাকের সঙ্গে কোনো ক্ষতিকর রাসায়নিক বা অন্য কোনো পদার্থ মেশানো হয়েছে কি…

খুনিরা আগে থেকেই পিছু নিয়েছিল, আঁচ করতে পেরেছিলেন তাওসিফ নিজেও

ওটিএন বাংলা রিপোর্ট : বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাওসিফ সাউরি কি আগে থেকেই কোনো বিপদের আশঙ্কা করছিলেন? মৃত্যুর আগে মাঝেমধ্যে বাবাকে নিজের জীবন…

ইসরায়েলের নির্বাচনে কে কী বললেন, আর ফলাফলে কার অবস্থান কোথায়?

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দল বা জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে নেই। প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au