সর্বশেষ

আইপিএল সম্প্রচারের নিষেধাজ্ঞা তুলল বাংলাদেশ, ভারতের সঙ্গে ‘সুসম্পর্কে’ ক্রিকেট-অস্ত্র তারেকের!

  • 7:42 pm - March 28, 2026
  • পঠিত হয়েছে:২২০ বার

মেলবোর্ন, ২৮ মার্চ- বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচারের ওপর আরোপিত আগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন জানিয়েছেন, খেলাধুলাকে রাজনৈতিক বিষয় থেকে আলাদা রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস-এর নেতৃত্বে আইপিএল সম্প্রচার, সংশ্লিষ্ট বিজ্ঞাপন এবং প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। মূলত মুস্তাফিজুর রহমান-কে আইপিএল থেকে বাদ দেওয়ার পর সেই সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন সেই নিষেধাজ্ঞার আর কোনো কার্যকারিতা নেই। তারেক রহমান-এর নেতৃত্বাধীন প্রশাসন বিষয়টি নতুনভাবে বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

তথ্যমন্ত্রী বলেন, “খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। কোনো টেলিভিশন চ্যানেল আইপিএল সম্প্রচারের জন্য আবেদন করলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। কাউকে বাধা দেওয়া হবে না।”

শনিবার থেকে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে আইপিএল সম্প্রচার আবারও স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au