বিনোদন

শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু অভিনেতা রাহুলের, শোকস্তব্ধ টলিপাড়া

  • 1:13 am - March 30, 2026
  • পঠিত হয়েছে:২৯৪ বার
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩০ মার্চ- টলিপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় দিঘার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে তলিয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৩ বছর।

রোববার তিনি ‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিতে তালসারিতে অবস্থান করছিলেন। শুটিংয়ের এক পর্যায়ে পানিতে নামার পর হঠাৎ তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে দিঘা হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। তাঁর ভাষ্য, শুটিং শেষে মধ্যাহ্নভোজের বিরতির সময় রাহুল আরও কিছু শট দেওয়ার কথা বলে পানিতে নামেন। এরপরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। সুস্থ ও প্রাণবন্ত একজন মানুষ হঠাৎ এভাবে চলে যাওয়ায় সহকর্মীদের মধ্যে শোক ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর টলিপাড়াজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au