সর্বশেষ

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

  • 2:57 pm - March 31, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার
আসন্ন বাংলাদেশ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৩১ মার্চ- আসন্ন বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। চলতি মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা, যেখানে দুই ফরম্যাটে ভিন্ন ভিন্ন দল নিয়ে মাঠে নামবে তারা।

এই সফরের আগে চোট কাটিয়ে দলে ফিরেছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দীর্ঘ বিরতির পর দলে জায়গা পেয়েছেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক ও ব্লেয়ার টিকনার। এর মধ্যে ও’রুর্ক ওয়ানডে দলে এবং টিকনার টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন। আর ম্যাট ফিশার দুই ফরম্যাটের স্কোয়াডেই অন্তর্ভুক্ত হয়েছেন।

নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার এই সিরিজে খেলছেন না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেওয়ার কারণে তিনি এই সফর থেকে ছুটি নিয়েছেন। তার অনুপস্থিতিতে অভিজ্ঞ ব্যাটার টম ল্যাথাম-কে উভয় ফরম্যাটে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে।

ওয়ানডে দলে টম ল্যাথাম ছাড়াও আছেন মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।

অন্যদিকে টি-টোয়েন্টি দলে অধিনায়ক ল্যাথামের সঙ্গে জায়গা পেয়েছেন কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি এবং ব্লেয়ার টিকনার।

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে নতুন-পুরনো ক্রিকেটারদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে নিউজিল্যান্ড, যা দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

এই শাখার আরও খবর

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

বৈশ্বিক জ্বালানি সংকটে চাপে বাংলাদেশের প্রধান পোশাকশিল্প

বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি, গ্যাস সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ ঘাটতিতে উৎপাদন ব্যয় বাড়ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। সকাল ১১টা। ঢাকার উত্তরে আশুলিয়ায়…

নিহত যুবদল নেতার মাথার খুলিতে মিলল বুলেট, সিসিটিভিতে গুলির শব্দ

মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে নিহত যুবদল নেতা শাকের হোসেনের (৩৯) মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট পাওয়া গেছে। আজ বুধবার…

মাগুরায় নিহত যুবদল নেতার মাথার ভেতরে মিলল গুলি

ওটিএন বাংলা ডেস্ক : মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনের মাথা থেকে একটি গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে মাগুরা ২৫০…

পরিবারের দাবি, ফাঁসানো হয়েছে : চুম্বনের দাবিও নিশ্চিত নয়

ওটিএন বাংলা ডেস্ক: সৌদি আরবের মক্কা অঞ্চলে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় অভিযোগ, আদালতের রায় এবং বাংলাদেশকে আগে অবহিত না করার কারণ জানতে চেয়েছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au