বিশ্ব

আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাসক্ষেত্রে আগুন

  • 11:16 pm - April 03, 2026
  • পঠিত হয়েছে:৩১৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ এপ্রিল- সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হাবশান গ্যাস কমপ্লেক্স-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, ক্ষেপণাস্ত্র বা ড্রোন আঘাত প্রতিহত করার পর ধ্বংসাবশেষ গ্যাসক্ষেত্রে পড়লে আগুন ধরেছে।

আবুধাবি কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্যাসক্ষেত্রে সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখে এবং নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একই সময়, কুয়েতেও একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর আসে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে হামলা লক্ষ্যবস্তু হয়। এর কয়েক ঘণ্টা আগে ভোরে মিনা আল-আহমাদি তেল শোধনাগার-ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, শোধনাগারের একাধিক ইউনিটে আগুন লাগলেও কোনো কর্মী আহত হননি। জরুরি ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরিবেশ সংক্রান্ত সংস্থাগুলো শোধনাগারের আশপাশের বায়ুর মান পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য তেজস্ক্রিয়তা ছড়ানোর গুজব অস্বীকার করেছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au