‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা
মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…
কেরানীগঞ্জ সিগারেট ও শ্যাম্পু কিনে এনে দেয়ার কথা বলে ডেকে নিয়ে ৬ বছরের কন্যা শিশুকে ধর্ষণের দায়ে আরশাদ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
বেলা ১১টায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন-৪ এর বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। এদিন রায় ঘোষণা শেষে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম জর্জ বলেন, এটি একটি পৈশাচিক ঘটনা। এমন ঘটনায় আসামি ক্ষমা পাওয়ার যোগ্য নয়। দণ্ডিত আসামি যেনো কোনোভাবে জামিনে বের হতে না পারেন নিশ্চিত করবে সরকার। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এ ঘটনায় ভুক্তভোগীকে ন্যায় বিচার নিশ্চিতে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়ে হলেও জরিমানার টাকা আদায় করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au