বাংলাদেশ

স্টুডেন্ট ভিসাধারীদের সতর্ক করলো মার্কিন দূতাবাস

  • 2:09 am - April 19, 2026
  • পঠিত হয়েছে:২৮০ বার
নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা জানালে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ এপ্রিল- যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ঢাকা। স্টুডেন্ট ভিসার শর্ত ভঙ্গ করলে তাৎক্ষণিকভাবে ভিসা বাতিলের পাশাপাশি ভবিষ্যতে মার্কিন ভিসা পাওয়ার সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছে দূতাবাসটি।

শনিবার (১৮ এপ্রিল) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন, তাদের অবশ্যই নির্ধারিত নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে কোর্স থেকে সরে দাঁড়ানো-এসবই ভিসার শর্ত লঙ্ঘনের আওতায় পড়ে।

দূতাবাস সতর্ক করে বলেছে, এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করা হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতে নতুন করে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করলেও তা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি তৈরি হয়।

বার্তায় আরও বলা হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অভিবাসন বিধি মেনে চলা বাধ্যতামূলক। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, একাডেমিক অগ্রগতি বজায় রাখা এবং যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা প্রয়োজন।

সম্ভাব্য জটিলতা এড়াতে দূতাবাস শিক্ষার্থীদের সবসময় ভিসার শর্ত সম্পর্কে সচেতন থাকার এবং বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান বজায় রাখার পরামর্শ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ার প্রেক্ষাপটে এ ধরনের সতর্কবার্তা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au