বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

  • 5:55 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:১৯৭ বার
বিএনপির পতাকার গ্রাফিক্স ছবি। সংগৃহীত।

মেলবোর্ন, ২০ এপ্রিল- ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনীতদের নাম ঘোষণা করেন। এর আগে দুই দিনব্যাপী দীর্ঘ সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৯০০ জন মনোনয়নপ্রত্যাশীর মধ্য থেকে এই তালিকা চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্র জানায়, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। দেশের ১০টি সাংগঠনিক বিভাগ থেকে আগত নারী নেত্রীরা এতে অংশ নেন। সাক্ষাৎকারে অংশ নেওয়া প্রার্থীরা বিগত সময়ে দলের আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ এবং রাজনৈতিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি তারা দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং মনোনয়ন না পেলেও দলের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার (১৮ এপ্রিল) সাক্ষাৎকারের শেষ দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। ওই দিনের সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দেন। একই সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। তাদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন রুহুল কবির রিজভীসহ অন্যান্য জ্যেষ্ঠ নেতারা। ওই দিনই পাঁচ শতাধিক প্রার্থী সাক্ষাৎকার দেন।

দলীয় সূত্র আরও জানায়, মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা, দলের প্রতি দীর্ঘদিনের অবদান, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসম্পৃক্ততা বিবেচনায় এনে চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে। সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপ্রাপ্তদের মধ্যে দীর্ঘদিনের পরীক্ষিত নেত্রীদের পাশাপাশি নতুন মুখও স্থান পেয়েছেন বলে জানা গেছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে দলীয় গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী হয়েছে এবং যোগ্য ও ত্যাগী নেত্রীদের মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। দলটি আশা করছে, মনোনীতরা সংসদে গেলে নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখবেন।

তালিকায় আছেন যারা-

সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au