খেলা

শনির দশা কাটছে না পাকিস্তানের!

  • 8:29 pm - March 18, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

সিনিয়রদের বাদ দিয়ে টি-টোয়েন্টি দল গঠন করেছে পাকিস্তান। কিন্তু সেই নতুন অধ্যায়ের শুরুটা হয়েছে একেবারে হতাশাজনক। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচেও একই পরিণতি। দ্বিতীয় সারির নিউজিল্যান্ড দলের কাছে এবারও হেরে গেল পাকিস্তান। ডানেডিনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হার সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটির। এতে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।

বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হয়নি ম্যাচ। পরে খেলা কমে দাঁড়ায় ১৫ ওভারে। টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ৯ উইকেটে ১৩৫ রান। শুরুতেই দুই ওপেনার দ্রুত বিদায় নেন। তবে অধিনায়ক সালমান আগার ৪৬ রানের ইনিংস ও শেষ দিকে শাদাব খান ১৪ বলে ২৬ এবং শাহিন শাহ আফ্রিদির ২২ রান ঝড়ো ব্যাটিংয়ে লড়াই করার মতো সংগ্রহ পায় সফরকারীরা।

নিউজিল্যান্ডের হয়ে চারজন বোলার নিয়েছেন দুটি করে উইকেট। সবচেয়ে উজ্জ্বল ছিলেন জ্যাকব ডাফি—৩ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট। বেন সিয়ার্স, জিমি নিশাম ও ইশ সোধিও পান সমান উইকেট।

জবাবে দুর্দান্ত শুরু করে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি, প্রথম ওভারে দেন মেডেন। তবে এরপর ম্যাচের রাশ চলে যায় কিউইদের হাতে। টিম সেইফার্ট মাত্র ২২ বলে খেলেন ৪৫ রানের ঝড়ো ইনিংস। তার সঙ্গে যোগ দেন ফিন অ্যালেন, মাত্র ১৬ বলে করেন ৩৮ রান। তাতেই ভেঙে পড়ে পাকিস্তানের বোলিং লাইনআপ। শেষ দিকে মিচেল হের ১৬ বলে ২১ ও অধিনায়ক মিচেল ব্রেসওয়েল ৫ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

প্রথম ম্যাচেও বড় ব্যবধানে হার দেখে পাকিস্তান। এবার সিরিজ রক্ষার চ্যালেঞ্জ তাদের সামনে। তৃতীয় টি-টোয়েন্টি হবে ২১ মার্চ, অকল্যান্ডে। বাকি দুটি ম্যাচ ২৩ ও ২৬ মার্চ।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au