সর্বশেষ

জিতলে নেই বোনাস, তবে বাংলাদেশের মতো দলের কাছে হারলে গুনতে হবে জরিমানা

  • 11:06 pm - April 26, 2026
  • পঠিত হয়েছে:১৮৪ বার
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ক্রিকেটারদের মুহূর্ত। ছবি : ক্রিকইনফো

মেলবোর্ন, ২৬ এপ্রিল- আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স বাড়াতে কঠোর ও কিছুটা বিতর্কিত নীতিমালার পথে হাঁটতে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। নতুন প্রস্তাব অনুযায়ী, জয় পেলেও সব ম্যাচে বোনাস মিলবে না, বরং তুলনামূলক নিচের র‌্যাংকিংয়ের দলের কাছে হারলে ক্রিকেটারদের গুনতে হতে পারে জরিমানা।

দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই খেলোয়াড়দের কাছে এই নতুন কাঠামো তুলে ধরা হবে। এতদিন র‌্যাংকিংয়ের শীর্ষ ৯ দলের বিপক্ষে জয় পেলেই বোনাস পাওয়ার নিয়ম ছিল। তবে নতুন নীতিতে বোনাস পেতে হলে শীর্ষ চার দলের বিপক্ষে শুধু ম্যাচ জিতলেই হবে না, জিততে হবে পুরো সিরিজও।

এসএলসির প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ঘরের মাঠে শীর্ষ দলকে হারালে বোনাস তুলনামূলক কম, কিন্তু তাদের মাঠে হারাতে পারলে বোনাসের অঙ্ক হবে বেশি। যেমন টেস্ট সিরিজে শীর্ষ দলকে অ্যাওয়েতে হারালে দেড় লাখ ডলার পর্যন্ত বোনাস মিলতে পারে, যা হোম সিরিজে কমে দাঁড়াবে এক লাখ ডলারে। একইভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও বোনাস কাঠামো নির্ধারণ করা হয়েছে প্রতিপক্ষের র‌্যাংকিং ও সিরিজের ফলাফলের ভিত্তিতে।

বর্তমানে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল টেস্ট ও ওয়ানডেতে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে এবং টি-টোয়েন্টিতে আট নম্বরে অবস্থান করছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তিন ফরম্যাটেই নবম স্থানে। ফলে বাংলাদেশের মতো দলের বিপক্ষে সিরিজ জিতলেও কোনো বোনাস পাবে না লঙ্কানরা। একই নিয়ম প্রযোজ্য থাকবে পাঁচ থেকে আট নম্বর র‌্যাংকিংয়ের দলগুলোর ক্ষেত্রেও।

তবে সবচেয়ে কঠোর দিকটি হচ্ছে, প্রতিপক্ষ যেই হোক না কেন, ম্যাচ বা সিরিজ হারলেই জরিমানার মুখে পড়তে হবে ক্রিকেটারদের। অর্থাৎ, পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকলে আর্থিক ক্ষতির ঝুঁকিও থাকবে।

ম্যাচ ফি কাঠামোতেও পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে এসএলসি। টেস্টে জয় পেলে ১৫ হাজার ডলার, ড্র হলে ১০ হাজার এবং হারলে ৭ হাজার ৫০০ ডলার দেওয়া হবে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও জয়-পরাজয়ের ভিত্তিতে আলাদা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ব্যক্তিগত পারফরম্যান্সেও প্রণোদনা রাখা হয়েছে। কোনো ক্রিকেটার আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলে এককালীন ২৫ হাজার ডলার এবং শীর্ষ পাঁচে থাকলে ২০ হাজার ডলার পুরস্কার দেওয়ার প্রস্তাব রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই নীতিমালা ক্রিকেটারদের পারফরম্যান্সে চাপ বাড়াতে পারে, একই সঙ্গে নিচের সারির দলের বিপক্ষে ম্যাচগুলোতেও বাড়তি গুরুত্ব দিতে বাধ্য করবে। তবে ‘জিতেও বোনাস না পাওয়া’ এবং ‘হারলেই জরিমানা’—এমন নিয়ম বাস্তবায়ন হলে তা কতটা কার্যকর হবে, তা নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্রিকেট অঙ্গনে।

এই শাখার আরও খবর

গার্হস্থ্য সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় গার্হস্থ্য সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au