সর্বশেষ

ঘুষিকাণ্ডে বিপাকে আর্জেন্টাইন গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা, বড় নিষেধাজ্ঞার শঙ্কা

  • 3:42 am - April 28, 2026
  • পঠিত হয়েছে:২৩৭ বার

মেলবোর্ন, ২৮ এপ্রিল- স্পেনের দ্বিতীয় বিভাগের এক উত্তপ্ত ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে শাস্তির মুখে পড়েছেন এস্তেবান আন্দ্রাদা। রোববার রিয়াল জারাগোজা ও এসডি হুয়েস্কার মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটে।

ম্যাচ চলাকালে জারাগোজার এই গোলরক্ষক প্রথমে হুয়েস্কার ডিফেন্ডার জর্জ পুলিদোকে ধাক্কা দিয়ে ফেলে দেন, যার ফলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। তবে মাঠ ছাড়ার সময়ও নিজের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারেননি আন্দ্রাদা। তিনি আবার দৌড়ে এসে পুলিদোর মুখে ঘুষি মারেন, এতে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার জেরে আরও দুই খেলোয়াড়—হুয়েস্কার গোলরক্ষক দানি জিমেনেজ এবং জারাগোজার দানি তাসেন্দে—লাল কার্ড দেখেন। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হুয়েস্কা।

এই ঘটনাকে ‘সম্পূর্ণ উন্মাদনা’ হিসেবে বর্ণনা করা হচ্ছে এবং আন্দ্রাদার বিরুদ্ধে কঠোর শাস্তির সম্ভাবনা তৈরি হয়েছে। ধার হিসেবে মন্তেরেই থেকে জারাগোজায় খেলা এই গোলরক্ষক সর্বোচ্চ ১২ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন, এর সঙ্গে লাল কার্ডের কারণে অতিরিক্ত এক ম্যাচ নিষেধাজ্ঞাও যুক্ত হবে।

ঘটনার পর এক বিবৃতিতে জারাগোজা কর্তৃপক্ষ জানায়, এমন আচরণ ফুটবলের ভাবমূর্তির সঙ্গে সাংঘর্ষিক এবং এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচকে কলঙ্কিত করেছে। ক্লাবটি জানিয়েছে, বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে জারাগোজা ও হুয়েস্কা উভয় দলই অবনমন অঞ্চলে অবস্থান করছে এবং তৃতীয় স্তরের লিগে নেমে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

এই শাখার আরও খবর

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au