সর্বশেষ

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

  • 3:37 am - April 29, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিকে সরে যেতে বলেছিল দেশটির সরকার। সেই ধারাবাহিকতায় বোর্ডের কর্তারা মঙ্গলবার পদত্যাগ করেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  সরকারের নির্দেশনার পর পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড–এর বর্তমান কমিটির সদস্যরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশেষ সভা ডেকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ড কর্তারা।

দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে সমালোচনার মুখে থাকা শ্রীলঙ্কার সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থাটিকে পুনর্গঠনের উদ্যোগের অংশ হিসেবেই এই পদত্যাগ বলে জানা গেছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি-কে বলেন, নতুন অন্তর্বর্তী কমিটির জন্য পথ তৈরি করতেই বর্তমান কমিটি সরে দাঁড়িয়েছে।

বোর্ডের সভাপতি শাম্মি সিলভা তার চতুর্থ মেয়াদের আরও ১১ মাস বাকি থাকতেই পদত্যাগের ঘোষণা দেন। জানা গেছে, নতুন অন্তর্বর্তী কমিটির নেতৃত্ব দেবেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার, যিনি দেশের বিরোধী রাজনীতির সঙ্গেও যুক্ত।

সরকারি সূত্র জানায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সম্প্রতি সিলভার সঙ্গে বৈঠক করে বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনার ধারাবাহিকতাতেই এই পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। পরে ২০২৪ সালের জানুয়ারির শেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং সিলভার কমিটি পুনর্বহাল করা হয়। তবে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ও প্রশাসনিক বিতর্কের প্রেক্ষাপটে আবারও বড় পরিবর্তনের পথে হাঁটছে দেশটির ক্রিকেট বোর্ড।

এই শাখার আরও খবর

গার্হস্থ্য সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় গার্হস্থ্য সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au