বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে দেশে কবে ফিরবে লিমনের লাশ

  • 2:29 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বুধবার (২৯ এপ্রিল) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পুলিশ ইতোমধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ অন্ত্যেষ্টিক্রিয়া সংক্রান্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সমন্বয় করে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে।

তিনি আরও জানান, মরদেহ হস্তান্তরের আগে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করে সম্মতি নেওয়া হয়েছে। মুসলিম ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে মরদেহের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে মরদেহ বাংলাদেশে পাঠাতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পুলিশ জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই ঘটনায় আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। পরে রোববার ফ্লোরিডার আই-২৭৫ এবং ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর মরদেহের অংশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী সমাজে শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে তদন্ত অব্যাহত রেখেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au