বাংলাদেশ

অস্ত্র-ড্রোনসহ উগ্রবাদী সংগঠন ‘আকসা’র ৪ সদস্য গ্রেপ্তার

  • 8:27 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
অস্ত্র-ড্রোনসহ উগ্রবাদী সংগঠন ‘আকসা’র ৪ সদস্য গ্রেপ্তার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- ঢাকার কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ভোর থেকে দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযানে তাদের গ্রেপ্তার করে ডিবি রমনা বিভাগের একটি দল।

বুধবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে মঙ্গলবার ভোর ৩টা ৫ মিনিটে ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে ৫টা ৪০ মিনিটে কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিম চৌধুরীকে এবং একইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচরের রসুলপুর শিকসন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, মেটাল ডিটেক্টর, ড্রোন ও ড্রোন সংশ্লিষ্ট সরঞ্জামসহ বিভিন্ন বই ও লিফলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ধারণা করা হচ্ছে গ্রেপ্তাররা নিষিদ্ধ সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড ও গুপ্ত হামলার পরিকল্পনায় জড়িত ছিল। এ উদ্দেশ্যে তারা অস্ত্র, গুলি, ড্রোন ও অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে সংঘবদ্ধ হচ্ছিল। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

অ্যাডিলেডে বিমান বিধ্বস্তে দুইজন নিহত, হ্যাঙ্গারে ভয়াবহ আগুন

মেলবোর্ন, ২৯ এপ্রিল- অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরের উত্তরে অবস্থিত প্যারাফিল্ড বিমানবন্দর-এ একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত এবং মাটিতে থাকা একাধিক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয়…

বেলা তিনটে পর্যন্ত ভোটের হার ৭৮.৬৮%

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান…

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

ট্রাম্পের অস্ট্রেলিয়া-বিরোধী মন্তব্য ‘অন্যায্য ও ক্ষতিকর’: ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি

মেলবোর্ন, ২৯ এপ্রিল-  অস্ট্রেলিয়াকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনাকে ‘অন্যায্য’ ও ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট নেতা জো কোর্টনি। তিনি সতর্ক করে বলেন,…

বেলা একটা পর্যন্ত ভোটের হার ৬১ শতাংশ

মেলবোর্ন, ২৯ এপ্রিল- পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে বেলা ১টা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ১১ শতাংশ। নির্বাচন কমিশন-এর তথ্য অনুযায়ী, বুধবার (ভোটের দিন)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au