বাংলাদেশ

হাম প্রতিরোধে বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ

আক্রান্ত পরিবার পাবে নগদ সহায়তা

  • 10:03 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
বাংলাদেশকে ১.৭৫ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- বাংলাদেশে হাম প্রতিরোধে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা। এই অর্থের মাধ্যমে আক্রান্ত পরিবারগুলোকে নগদ সহায়তা দেওয়ার পাশাপাশি টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে ইইউ জানায়, সহায়তার অর্থ রেডক্রস-এর মাধ্যমে বিতরণ করা হবে। যেসব পরিবারে হাম আক্রান্ত সদস্য রয়েছে এবং চিকিৎসা ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন, তাদের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দেওয়া হবে।

ইইউ জানায়, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের মানুষ এই সহায়তার আওতায় আসবেন। এই তহবিল দিয়ে চলমান টিকাদান কর্মসূচি আরও শক্তিশালী করা হবে এবং হাম প্রতিরোধে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সরবরাহ করা হবে।

এছাড়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত খরচ এবং সেবাদানের কারণে যাদের আয় বন্ধ হয়ে গেছে, তাদের সহায়তায়ও এই অর্থ ব্যয় করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ইইউ বাংলাদেশের অন্যতম প্রধান দাতা সংস্থা। শুধু ২০২৬ সালেই মানবিক সহায়তা হিসেবে তারা মোট ২৩ মিলিয়ন ইউরো বিভিন্ন সহযোগী সংস্থার মাধ্যমে প্রদান করেছে। এর মধ্যে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৬ দশমিক ৪ মিলিয়ন ইউরো এবং দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে ব্যয় করা হয়েছে আরও ৭ মিলিয়ন ইউরো।

এই শাখার আরও খবর

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

রাকসুর তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব জমা দেননি জিএস আম্মার

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন।…

নতুন ধরনের নক্ষত্র আবিষ্কার, নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানী

মেলবোর্ন, ২০ আগষ্ট: মহাকাশের গভীরে পরতে পরতে রহস্য। তার পর্দা উন্মোচনের জন্য পৃথিবী থেকে টেলিস্কোপে চোখ পেতে বসে আছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তেমনই এক রহস্য উন্মোচন করেছে…

তিন মাসেও কাটেনি জ্বালানি সংকট, সমাধানে ধীরগতি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সরকারের প্রথম ছয় মাসের মধ্যে তিন মাস পার হয়েছে জ্বালানিসংকট মোকাবিলায়। সরকার গঠনের মাত্র ১০ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় মার্চ-এপ্রিল…

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ঢাকায় হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au