সর্বশেষ

শ্রীলঙ্কাকে হটিয়ে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে বাংলাদেশ

  • 12:01 am - May 06, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার

মেলবোর্ন, ৫ মে- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বার্ষিক হালনাগাদের পর এই উন্নতি পেয়েছে টাইগাররা।

র‍্যাঙ্কিং অনুযায়ী, চলতি বছর সূর্যকুমার যাদবের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত, তাদের পয়েন্ট ২৭৫। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২, আর তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া(২৫৮ পয়েন্ট)।

আইসিসির বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা ম্যাচগুলোকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে।
শীর্ষ সাত দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

২৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা (২৪৪ পয়েন্ট), ষষ্ঠ স্থানে পাকিস্তান (২৪০ পয়েন্ট)এবং সপ্তম স্থানে ওয়েস্ট ইন্ডিজ (২৩৩ পয়েন্ট) রয়েছে।

অন্যদিকে,৬ পয়েন্ট হারিয়ে নবম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। তাদের পেছনে ফেলে ২২৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের পয়েন্ট বেড়েছে ১।

র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে রয়েছে আফগানিস্তান (২২০ পয়েন্ট)।

এছাড়া একাদশ ওদ্বাদশ স্থানে অপরিবর্তিত রয়েছে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড।

এদিকে,৬ পয়েন্ট বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছে যুক্তরাষ্ট্র। তারা পেছনে ফেলেছে নেদারল্যান্ডসও স্কটল্যান্ডকে, তারা এখন যথাক্রমে ১৪ও ১৫তম স্থানে রয়েছে।

এই শাখার আরও খবর

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

দ্বিতীয় দিনেও উত্তাল দিল্লি, বাধা ডিঙিয়ে জড়ো হচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী ও তরুণদের আন্দোলন এখন দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছে। শিক্ষাব্যবস্থায় সংস্কার, স্বচ্ছতা নিশ্চিত…

জর্দানে নিখোঁজ মার্কিন সেনাকে মৃত ঘোষণা, নিহত বেড়ে ১৮

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর জর্দানে নিখোঁজ থাকা আরও এক মার্কিন সেনাসদস্যকে মৃত বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। এর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au