বাংলাদেশ

চিন্ময় দাসের জামিন নাকচ, আইনজীবী আলিফ হত্যা মামলায় হাইকোর্টের সিদ্ধান্ত

  • 6:13 pm - May 10, 2026
  • পঠিত হয়েছে:৩০ বার
চিন্ময় কৃষ্ণ দাস।ছবি : সংগৃহীত

মেলবোর্ন,১০ মে-  চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ করেছে হাইকোর্ট। তবে তার বিরুদ্ধে থাকা আরও চারটি মামলার জামিন শুনানি সোমবার (১১ মে) পর্যন্ত মুলতবি রাখা হয়েছে।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানান, আগের রুল নিষ্পত্তি করা হলেও আলিফ হত্যা মামলায় জামিন দেওয়ার মতো পর্যাপ্ত ভিত্তি পাওয়া যায়নি।

আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর পাঁচটি হত্যা সংশ্লিষ্ট মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল জারি করেছিল হাইকোর্ট। পরবর্তীতে ৭ মে শুনানি শেষে ১০ মে রায় ঘোষণার দিন নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় বিএনপি নেতা ফিরোজ খান একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন, যেখানে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনকে আসামি করা হয়। ওই মামলায় ২৫ নভেম্বর তাকে গ্রেফতার করা হয় এবং পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরপর তার অনুসারীদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন বলে অভিযোগ রয়েছে। পরে তার বাবা একটি হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং বিচারপ্রার্থী ও আইনজীবীদের ওপর হামলার অভিযোগে আরও কয়েকটি মামলা হয়।

এই শাখার আরও খবর

হান্টাভাইরাস আতঙ্কে টেনেরিফে নোঙর, যাত্রী সরিয়ে নেওয়ার প্রস্তুতি

মেলবোর্ন,১০ মে- প্রাণঘাতী হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরি এমভি হন্ডিয়াস স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফে পৌঁছেছে। জাহাজটিতে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও আটজন অসুস্থ হয়েছেন। পরিস্থিতি…

বেঙ্গালুরুতে নরেন্দ্র মোদির সভাস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

মেলবোর্ন,১০ মে- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেঙ্গালুরু সফর ঘিরে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। রোববার বেঙ্গালুরুর উপকণ্ঠে একটি অনুষ্ঠানস্থলের কাছ থেকে অন্তত দুটি জেলেটিন স্টিক বিস্ফোরক…

সব মামলায় আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

মেলবোর্ন,১০ মে- হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার কারামুক্তিতে এখন…

কঙ্গোতে মিলিশিয়া হামলায় নিহত অন্তত ৬৯

মেলবোর্ন,১০ মে-  গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ভয়াবহ মিলিশিয়া হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, খনিজসম্পদসমৃদ্ধ এই অঞ্চলে…

১১ হাজার ক্যারেট রুবি মিলল মিয়ানমারের মোগোকে

মেলবোর্ন,১০ মে- মিয়ানমারের মান্দালয় অঞ্চলের ঐতিহাসিক মোগোক খনি এলাকা থেকে ১১ হাজার ক্যারেট ওজনের একটি বিরল রুবি পাথর উদ্ধার করেছেন খনিশ্রমিকরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে,…

১৬ বছরের অরবান যুগের অবসান, হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মাজিয়ার

মেলবোর্ন,১০ মে- হাঙ্গেরিতে দীর্ঘ ১৬ বছরের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিটার মাজিয়ার। শনিবার রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au