খেলা

বাংলাদেশের বিপক্ষেও অস্ট্রেলিয়া দলে জায়গা হয় না, তাদের টি-টোয়েন্টি ক্যারিয়ার কি শেষ হয়ে গেল

  • 4:16 am - May 12, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভেন স্মিথ (বাঁ থেকে)। ছবি: আইসিসি

মেলবোর্ন, ১২ মে- বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার তিন অভিজ্ঞ তারকা গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ ও মার্কাস স্টয়নিসের। এরপর থেকেই ক্রিকেট অঙ্গনে প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়ার হয়ে এই তিন ক্রিকেটারের টি-টোয়েন্টি ক্যারিয়ার কি শেষের পথে?

গত বছর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যেতে আগ্রহী ছিলেন ম্যাক্সওয়েল, স্মিথ ও স্টয়নিস। তবে আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তাদের কাউকেই রাখা হয়নি।

ক্রিকেটপ্রেমীদের মধ্যে এ নিয়ে জোর আলোচনা শুরু হলেও বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি জানিয়েছেন, অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়া হয়নি, বরং নতুনদের সুযোগ করে দিতেই তাদের বাইরে রাখা হয়েছে।

স্কোয়াড ঘোষণার পর জর্জ বেইলি বলেন, “তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি যাত্রা শেষ হয়ে যায়নি। আমি এটাকে বাদ পড়া বলব না। আমরা এখন এমন এক পর্যায়ে আছি, যেখানে ২০২৬ বিশ্বকাপের অভিজ্ঞতা বিবেচনায় নতুন খেলোয়াড়দের পরখ করে দেখার এটি দারুণ সুযোগ।”

বর্তমানে গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভেন স্মিথের আন্তর্জাতিক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তেমন ব্যস্ততা নেই। অন্যদিকে মার্কাস স্টয়নিস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন। তবে চলতি মাসের মধ্যেই তার ব্যস্ততাও শেষ হওয়ার কথা।

তাই অনেকেই ধারণা করেছিলেন, বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। কিন্তু নির্বাচকদের সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে, ভবিষ্যতের দল গঠন এবং নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার দিকেই এখন বেশি গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া।

জর্জ বেইলি বলেন, “যখনই আমরা কোনো দল ঘোষণা করি, আমাদের লক্ষ্য থাকে জেতা এবং ভালো ক্রিকেট খেলা। একই সঙ্গে আমরা এমন খেলোয়াড় তৈরি করতে চাই, যারা বিভিন্ন কন্ডিশনে পারফর্ম করতে সক্ষম হবে।”

তবে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে, ম্যাক্সওয়েল, স্মিথ ও স্টয়নিসের জন্য জাতীয় দলের দরজা এখনো বন্ধ হয়নি।

বেইলি বলেন, “এর মানে এই নয় যে, আমরা তাদের অস্ট্রেলিয়ার জার্সিতে শেষবারের মতো দেখে ফেলেছি।”

আগামী জুনে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজকে সামনে রেখে তরুণ ও নতুন ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর বিশেষ নজর থাকবে নির্বাচকদের।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au