অস্ট্রেলিয়া

মেলবোর্নে ট্রেনের নিচে এক ঘণ্টা আটকে সপ্তম শ্রেণির ছাত্র

  • 5:04 pm - May 12, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
মেলবোর্নে ট্রেনের নিচে এক ঘণ্টা আটকে সপ্তম শ্রেণির ছাত্র। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ১২ মে- মেলবোর্নের নর্থ মেলবোর্ন স্টেশনে ট্রেনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হওয়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঘটনার বিস্তারিত কারণ জানিয়েছে তার স্কুল।

স্ট অ্যালয়সিয়াস কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার বিকেলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই শিক্ষার্থীর ব্যাগ ট্রেনের পাশের আয়নায় আটকে যায়। এর ফলে ভারসাম্য হারিয়ে সে ট্রেনলাইনে পড়ে যায় এবং একটি ট্রেনের নিচে প্রায় এক ঘণ্টা আটকে থাকে।

ঘটনার পর জরুরি উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীকে উদ্ধার করেন। ফায়ার অ্যান্ড রেসকিউ ভিক্টোরিয়া জানিয়েছে, ছেলেটির পা ট্রেনের নিচে আটকে ছিল। পরে হাইড্রোলিক জ্যাক ব্যবহার করে ট্রেনটি সামান্য উঠিয়ে তাকে উদ্ধার করা হয়।

বর্তমানে ওই শিক্ষার্থী দ্য রয়্যাল চিলড্রেনস হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। শুরুতে তাকে সংকটাপন্ন অবস্থায় ভর্তি করা হলেও পরে তার অবস্থা ‘গুরুতর কিন্তু স্থিতিশীল’ হিসেবে জানানো হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক মেরি ফারাহ অভিভাবকদের পাঠানো এক বার্তায় বলেন, প্ল্যাটফর্ম ৬-এর পাশে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে থাকার সময় ট্রেন আসার মুহূর্তে তার স্কুল ব্যাগ ট্রেনের সঙ্গে আটকে যায়, এবং সেখান থেকেই দুর্ঘটনাটি ঘটে।

তিনি জানান, ঘটনাটি প্রত্যক্ষ করা অন্য শিক্ষার্থীরা দ্রুত জরুরি সাহায্য চায়। একজন শিক্ষার্থী প্ল্যাটফর্মের ইমার্জেন্সি বাটন চাপেন এবং ০০০ নম্বরে কল করেন। অন্য শিক্ষার্থীরাও দ্রুত পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে।

স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই দ্রুত ও দায়িত্বশীল প্রতিক্রিয়ার প্রশংসা করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, স্কুলের সিনিয়র নেতৃত্ব এবং সহায়তা দল দ্রুত স্টেশনে গিয়ে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সহায়তা করে।

মেরি ফারাহ আরও বলেন, স্কুলের কাউন্সেলিং ও মানসিক সহায়তা দল শিক্ষার্থী, শিক্ষক এবং পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

মেট্রো ট্রেনস জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এক বিবৃতিতে তারা বলেছে, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং তাদের সহানুভূতি শিক্ষার্থীর পরিবার, বন্ধু ও স্কুল কমিউনিটির প্রতি রয়েছে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানায়, ট্রেনটি সামান্য তুলে শিক্ষার্থীকে বের করা সম্ভব হয়। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও প্ল্যাটফর্মের ঝুঁকি নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au