বাংলাদেশ

শ্যামনগরে হুমকি-আতঙ্কে দুই হিন্দু পরিবার, নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ

  • 11:56 pm - May 12, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার থানা । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ মে- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আড়পাংগাশিয়া গ্রামে নিরাপত্তাহীনতায় ভুগছে দুই হিন্দু পরিবার। হুমকি-ধামকি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা দাবি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ তুলে থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগকারী তপোবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রতিবন্ধী ব্যক্তি সুকুমার মন্ডল জানান, তার মেয়ে মোহনা রানী মন্ডল মুন্সিগঞ্জ বাজারে মাসুম বিল্লাহর পরিচালিত একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়াতের সুবাদে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে ধর্মত্যাগ করে তারা বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় মোহনাকে পরিবারের কাছে ফিরিয়ে আনা হয়। তবে কিছুদিন পর আবারও মাসুম বিল্লাহ মোহনাকে নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

সুকুমার মন্ডলের দাবি, এরপর থেকেই বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে তাকে ও তার পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

একই ঘটনায় আরেক অভিযোগকারী পরিতোষ কুমার বৈদ্য বলেন, মোহনা রানী তার মামাতো বোন হওয়ায় পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলেন তিনি। স্থানীয় ইউপি সদস্য মকিন্দ পাইকসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠকে অঙ্গীকারনামা ও তালাকনামা সম্পন্ন করে মোহনাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরে আবারও তাকে নিয়ে যান মাসুম বিল্লাহ।

পরিতোষ কুমার বৈদ্যের অভিযোগ, এ ঘটনায় তিনি স্থানীয়ভাবে সহযোগিতা করায় ক্ষুব্ধ হয়ে তার কাছে চাঁদা দাবি করা হয়। অফিসে যাওয়া-আসার পথে তাকে নিয়মিত গালিগালাজ ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি মুন্সিগঞ্জ বাজার এলাকায় তার জামার কলার ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনাও ঘটেছে বলে জানান তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনেও প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছে। এতে দুই পরিবারসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে শ্যামনগর হিন্দু পরিষদের আহ্বায়ক অনাথ মন্ডল ও যুগ্ম আহ্বায়ক সুজন কুমার দাস বলেন, সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদুর রহমান ও তদন্ত কর্মকর্তা ইমরান হোসেন জানিয়েছেন, দুটি পৃথক অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au