সর্বশেষ

নির্বাচনি বিপর্যয়ের ধাক্কায় টালমাটাল স্টারমার সরকার, একদিনেই পদত্যাগ তিন মন্ত্রীর

  • 3:11 am - May 13, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
কোণঠাসা স্টারমার, এক দিনে ৩ মন্ত্রীর পদত্যাগ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে- ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ঘিরে রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির বড় ধরনের ভরাডুবির পর একদিনেই মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তিনজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। এতে দলটির ভেতরে নেতৃত্ব সংকট ও অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে।

পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জেস ফিলিপস, ডিভল্যুশন, ফেইথ অ্যান্ড কমিউনিটিজ বিষয়ক মন্ত্রী মিয়াত্তা ফানবুলেহ এবং নারী ও কন্যাদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ ও ভিকটিমস বিষয়ক মন্ত্রী অ্যালেক্স ডেভিস জোন্স। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টার ব্যবধানে তারা পদত্যাগপত্র জমা দেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর থেকেই স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তীব্র হতে থাকে। দলের অনেক সংসদ সদস্য ইতোমধ্যে তার কাছে পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন। তবে বাড়তে থাকা চাপের মধ্যেও কিয়ার স্টারমার ক্ষমতা ছাড়ার কোনো ইঙ্গিত দেননি।

মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, গত ৪৮ ঘণ্টার রাজনৈতিক অস্থিরতা সরকার ও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হয়ে উঠেছে। তিনি মন্ত্রীদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে সরকার পরিচালনায় মনোযোগ দেওয়ার নির্দেশ দেন।

এদিকে সংকটের মধ্যেও স্টারমারের পাশে দাঁড়িয়েছেন মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য। প্রতিরক্ষামন্ত্রী জন হিলিসহ একাধিক মন্ত্রী প্রকাশ্যে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানিয়েছেন। এছাড়া উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি, অর্থমন্ত্রী র্যাচেল রিভস এবং পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এখনো স্টারমারের নেতৃত্বে আস্থা রাখছেন বলে জানা গেছে।

তবে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, টানা চাপ ও দলীয় ক্ষোভের মুখে কিয়ার স্টারমার কতদিন নিজের অবস্থান ধরে রাখতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সুত্রঃ  সিএনএন

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au