সর্বশেষ

চীন-ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে শঙ্কা

  • 3:45 am - May 13, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার

মেলবোর্ন, ১৩ মে- ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি থাকলেও এখনো চূড়ান্ত হয়নি চীন ও ভারতের মতো বিশ্বের দুই বৃহৎ বাজারে টিভি সম্প্রচার স্বত্ব। ফলে এই দুই দেশের কোটি কোটি দর্শক আসরের ১০৪টি ম্যাচ সরাসরি দেখতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিশ্বকাপের দল সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার পেছনে অন্যতম লক্ষ্য ছিল ভারত ও চীনের বিশাল দর্শকবাজারকে আরও শক্তভাবে যুক্ত করা। কিন্তু মাঠের খেলা শুরুর আগেই সম্প্রচার স্বত্ব নিয়ে জটিলতা নতুন উদ্বেগ তৈরি করেছে।

ভারতে সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য ফিফা শুরুতে প্রায় ১০০ মিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করেছিল। পরে সেটি কমিয়ে ৩৫ মিলিয়ন ডলারে নামানো হলেও এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি। দেশটির বড় সম্প্রচার প্রতিষ্ঠান জিওস্টার মাত্র ২০ মিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে, যা ফিফার প্রত্যাশার তুলনায় অনেক কম।

এর আগে ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনতে সনি প্রায় ৯০ মিলিয়ন ডলার ব্যয় করেছিল। পরে ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ভায়াকম১৮ ৬২ মিলিয়ন ডলারে স্বত্ব কিনেছিল। তবে এবার বাজার পরিস্থিতি ভিন্ন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশেষজ্ঞদের মতে, এবারের বিশ্বকাপের সময়সূচিও ভারতীয় দর্শকদের জন্য খুব একটা সুবিধাজনক নয়। উপমহাদেশীয় সময় অনুযায়ী মধ্যরাতের আগে শুরু হবে মাত্র ১৪টি ম্যাচ। অথচ ২০১৮ বিশ্বকাপে প্রায় সব ম্যাচই মধ্যরাতের আগে শুরু হয়েছিল এবং ২০২২ আসরেও অধিকাংশ ম্যাচ ভারতীয় দর্শকদের জন্য সুবিধাজনক সময়ে ছিল।

অন্যদিকে চীনের বাজারকে আরও বেশি গুরুত্বপূর্ণ মনে করছে ফিফা। কারণ ২০২২ বিশ্বকাপে বৈশ্বিক টেলিভিশন দর্শকের প্রায় ১৭ দশমিক ৭ শতাংশ এসেছিল চীন থেকে। এছাড়া ডিজিটাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপ-সংশ্লিষ্ট দর্শকের প্রায় অর্ধেকই ছিল চীনা ব্যবহারকারী।

বিশ্লেষকদের আশঙ্কা, ভারত ও চীনের মতো বড় বাজার যদি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে বড় ধরনের ছাড় আদায় করতে সক্ষম হয়, তাহলে ভবিষ্যতে অন্যান্য দেশও একই কৌশল অনুসরণ করতে পারে। এতে বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের বৈশ্বিক বাজারমূল্য বড় ধাক্কার মুখে পড়তে পারে বলে মনে করছেন তারা।

এই শাখার আরও খবর

বিজয়া দশমীতে সিঁদুরের রঙে আনন্দ, দেবী বিদায়ে বিষাদ

ওটিএন বাংলা ডেস্ক :  ছয় দিনের পূজা-অর্চনা শেষে বিদায়ের পালা দেবী দুর্গার। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শেষ অর্ঘ্য নিবেদন, দর্পণ বিসর্জন ও ঘট বিসর্জনের মধ্য…

‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিএনপির এমপি

সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনার বিরোধিতা করে ‘পাপের লাশ দেশে আসুক চাই না’ মন্তব্য করেছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের…

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারানোর ঝুঁকিতে?

সামরিক কৌশল, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা নিয়ে একসঙ্গে চাপে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে দীর্ঘ সংঘাত, আঞ্চলিক মিত্রদের…

মাগুরায় যুবদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ

মাগুরা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার…

ভক্তি, ঐতিহ্য ও সাংস্কৃতিক মহিমায় সিডনিতে দর্পণের শারদীয় দুর্গোৎসব

শতদল তালুকদার, সিডনি- শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস…

কুমিল্লাজুড়ে মাদকের ভয়াবহ থাবা, ২০০ হটস্পটে চলে বেচাকেনা

কুমিল্লার সীমান্ত দিয়ে দেদারছে ঢুকছে মাদক। পরে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। জেলার ১৮টি থানায় অন্তত ২০০টি হটস্পটে চলছে মাদক কেনাবেচা। সীমান্তের অর্ধশতাধিক পথ ব্যবহৃত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au