বাংলাদেশ

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হার্টে ব্লক, যুক্তরাজ্যে সফল অস্ত্রোপচার

  • 12:56 pm - May 13, 2026
  • পঠিত হয়েছে:১৫১ বার
বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মে- যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি ব্লক শনাক্ত হয়েছে। পরে জরুরিভিত্তিতে তার হার্টে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে বর্তমানে রাষ্ট্রপতির শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল ডা. এ কে এম ফয়জুল হক জানান, যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত বিশ্বখ্যাত রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। সেখানে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টেফেন হোলির তত্ত্বাবধানে পরীক্ষার সময় হৃদযন্ত্রের একটি ধমনিতে উল্লেখযোগ্য ব্লক ধরা পড়ে।

চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। পরে সফলভাবে ব্লক অপসারণ করে সেখানে একটি স্টেন্ট স্থাপন করা হয়। পুরো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে রাষ্ট্রপতি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।

রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক জানান, চিকিৎসা-পরবর্তী অবস্থায় তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। তিনি দেশবাসীর কাছে নিজের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতির ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। এরপর থেকেই হৃদরোগজনিত বিভিন্ন জটিলতার ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ পরামর্শ নিচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবারও তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন।

রাষ্ট্রপতি গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে লন্ডনের পথে রওনা হন। পরে তিনি ক্যামব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে বলে জানা গেছে।

রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতাল বিশ্বের অন্যতম বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। হৃদরোগ চিকিৎসা, ফুসফুস প্রতিস্থাপন এবং কার্ডিয়াক গবেষণায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সুনাম রয়েছে। বিশ্বের প্রথম সফল হার্ট ট্রান্সপ্লান্ট সম্পন্নকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম হিসেবেও হাসপাতালটি স্বীকৃত।

রাষ্ট্রপতির অসুস্থতার খবর প্রকাশের পর রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন মহল তার দ্রুত সুস্থতা কামনা করেছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au