বিশ্ব

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ২০৫ জন করে যুদ্ধবন্দি বিনিময়

  • 1:59 am - May 16, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৬ মে-  দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেও মানবিক উদ্যোগের অংশ হিসেবে আবারও যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার উভয় দেশ ২০৫ জন করে যুদ্ধবন্দিকে নিজ নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বলে নিশ্চিত করেছে দুই পক্ষ।

এই বন্দি বিনিময় গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বৃহৎ যুদ্ধবন্দি বিনিময় চুক্তির অংশ। ওই চুক্তির আওতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এক হাজারের বিপরীতে এক হাজার যুদ্ধবন্দি বিনিময়ের পরিকল্পনা নেওয়া হয়েছিল। শুক্রবারের বিনিময় সেই প্রক্রিয়ারই একটি ধাপ বলে জানা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্দি রুশ সেনাদের ফেরত আনার পুরো প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত মানবিক সহায়তা ও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। মুক্তিপ্রাপ্ত রুশ সেনাদের আপাতত বেলারুশে রাখা হয়েছে। সেখানে তাদের মানসিক সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তীতে তাদের রাশিয়ায় নিয়ে গিয়ে পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, মুক্তিপ্রাপ্তদের মধ্যে সৈনিক, সার্জেন্ট এবং সামরিক কর্মকর্তারা রয়েছেন। তাদের বেশিরভাগই ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর হাতে বন্দি ছিলেন।

জেলেনস্কি বলেন, “আমাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা ইউক্রেনের জন্য সবসময় অগ্রাধিকার। প্রতিটি বন্দির মুক্তি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন সময় দুই দেশ যুদ্ধবন্দি বিনিময় করলেও সাম্প্রতিক এই উদ্যোগকে অন্যতম বড় মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সরাসরি যুদ্ধ চললেও এ ধরনের বন্দি বিনিময় দুই দেশের মধ্যে সীমিত কূটনৈতিক যোগাযোগ বজায় থাকার ইঙ্গিত দেয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেন যুদ্ধ ইউরোপের সবচেয়ে বড় নিরাপত্তা সংকটে পরিণত হয়েছে। এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এই শাখার আরও খবর

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au