বিশ্ব

চার বছরে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

  • 8:37 pm - May 20, 2026
  • পঠিত হয়েছে:২৩০ বার
চার বছরে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মে- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কার্যক্রম আরও দক্ষ ও লাভজনক করতে আগামী চার বছরে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ব্যাংকিং প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড।

বার্তা সংস্থা  জানিয়েছে, পরিচালন ব্যয় কমানো এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নিয়েছে লন্ডনভিত্তিক ব্যাংকটি। প্রতিষ্ঠানটির কৌশলগত রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবে কম মূল্যসংযোজনকারী বিভিন্ন মানবসম্পদ ধীরে ধীরে এআই প্রযুক্তির মাধ্যমে প্রতিস্থাপন করা হবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান নির্বাহী বিল উইন্টার্স বলেছেন, যেসব কর্মী নতুন দক্ষতা অর্জন করে কাজ চালিয়ে যেতে আগ্রহী, তাদের পুনঃপ্রশিক্ষণ এবং নতুন দায়িত্বে পুনর্বিন্যাসের সুযোগ দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, বৈশ্বিক ব্যাংকিং খাতে এখন দ্রুতগতিতে এআই নির্ভর প্রযুক্তির ব্যবহার বাড়ছে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও বড় বিনিয়োগ করছে আর্থিক প্রতিষ্ঠানগুলো।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রভাব পড়বে ব্যাক-অফিস কার্যক্রমে। বিশেষ করে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু, মালয়েশিয়ার কুয়ালালামপুর এবং পোল্যান্ডের ওয়ারশতে অবস্থিত সেবা কেন্দ্রগুলোতে কর্মীসংখ্যা কমানো হবে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড জানিয়েছে, মূল ব্যাংকিং কার্যক্রম আরও স্বয়ংক্রিয় করতে দীর্ঘদিন ধরেই প্রযুক্তিনির্ভর সংস্কার চালানো হচ্ছে। সেই রূপান্তর প্রক্রিয়ায় এআই এখন বড় ভূমিকা পালন করবে।

গত এক দশকে সম্ভাব্য অধিগ্রহণ ঝুঁকি কাটিয়ে ধীরে ধীরে স্থিতিশীল মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। গত ১২ মাসে ব্যাংকটির লন্ডন তালিকাভুক্ত শেয়ারের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। যদিও নতুন আর্থিক লক্ষ্যমাত্রাকে কিছুটা রক্ষণশীল মনে করায় মঙ্গলবার শেয়ারদর সামান্য কমে যায়।

ব্যাংকটি ২০২৮ সালের মধ্যে ১৫ শতাংশের বেশি রিটার্ন অন ট্যাঞ্জিবল ইকুইটি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। ২০৩০ সালের মধ্যে এই হার প্রায় ১৮ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্য পূরণে ধনী খুচরা গ্রাহক, করপোরেট ব্যাংকিং এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং খাতে ব্যবসা সম্প্রসারণে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ২০২৮ সালের মধ্যেই ২০০ বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্য সংকট ও বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যাংকগুলোর ওপর নতুন চাপ তৈরি হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৯ কোটি ডলার সংরক্ষণ করেছে।

দীর্ঘ ১১ বছর ধরে ব্যাংকটির নেতৃত্বে থাকা বিল উইন্টার্স জানিয়েছেন, নতুন কৌশল বাস্তবায়নের জন্য তিনি আরও কয়েক বছর দায়িত্বে থাকবেন।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au