বাংলাদেশ

মিরপুরে গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানে পুলিশের ওপর হামলা

  • 9:40 pm - May 20, 2026
  • পঠিত হয়েছে:১৭ বার
মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা।। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মে- রাজধানীর মিরপুরের কালশীর বাউনিয়াবাঁধ এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন পুলিশ সদস্যরা। ক্ষুব্ধ বস্তিবাসীদের তাড়া খেয়ে একপর্যায়ে ঘটনাস্থল থেকে দৌড়ে সরে যেতে দেখা যায় অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

বুধবার দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও পুলিশের যৌথ উদ্যোগে বাউনিয়াবাঁধ এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, কোনো পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন হঠাৎ করে ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করে। এতে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে বস্তিবাসীদের মধ্যে। এলাকাবাসীর দাবি, ওই বস্তিতে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের বসবাস রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, উচ্ছেদ অভিযানের একপর্যায়ে বস্তিবাসীরা একযোগে পুলিশের দিকে ধেয়ে আসে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কয়েকজন পুলিশ সদস্যকে দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। তাদের পেছনে ধাওয়া করতেও দেখা যায় উত্তেজিত জনতাকে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে হামলায় কেউ আহত হয়েছেন কি না বা এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি পুলিশ।

বিশ্লেষকদের মতে, রাজধানীতে অবৈধ বসতি উচ্ছেদকে কেন্দ্র করে পুনর্বাসনের অভাব ও পূর্ব প্রস্তুতি না থাকায় প্রায়ই এমন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

এই শাখার আরও খবর

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মেলবোর্ন, ২০ মে- কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই…

চিন্ময় দাসের ৩ আবেদন খারিজ, ২৪ জুন আবার আদালতে শুনানি

মেলবোর্ন, ২০ মে- বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর করা তিনটি আবেদনই নামঞ্জুর করেছেন আদালত। ষষ্ঠবারের মতো সময়ের আবেদন…

আগামী মাসে জি৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প

মেলবোর্ন, ২০ মে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া জি৭ সম্মেলনে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। আগামী ১৫ থেকে…

শেখার কোনো বয়স নেই, ভারতে ৬০ থেকে ৭৮ বছরের প্রবীণদের স্কুলে ভর্তি

মেলবোর্ন, ২০ মে- বয়স যে শিক্ষার পথে বাধা হতে পারে না, তার অনন্য দৃষ্টান্ত গড়েছে ভারতের উত্তর প্রদেশের জালাউন জেলা। সেখানে ৬০ থেকে ৭৮ বছর…

চার বছরে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড

মেলবোর্ন, ২০ মে- কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কার্যক্রম আরও দক্ষ ও লাভজনক করতে আগামী চার বছরে ৭ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা…

পুলিশের উসকানিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা

মেলবোর্ন, ২০ মে- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজার দায়িত্বরত কর্মীদের বিরুদ্ধে। পুলিশের উসকানিতেই এই হামলা হয় বলে অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au