বিশ্ব

ইসরায়েলের হামলায় হামাসের সামরিক শাখা প্রধান নিহত

  • 10:58 pm - May 27, 2026
  • পঠিত হয়েছে:১৯৬ বার
হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ ওদেহ। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মে- ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ ওদেহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। বুধবার (২৭ মে) ইসরায়েলি কর্মকর্তারা জানান, গাজা সিটির রিমাল এলাকায় চালানো এক হামলায় তিনি নিহত হন। তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।

ইসরায়েলের দাবি অনুযায়ী, সাবেক গোয়েন্দা প্রধান মোহাম্মদ ওদেহ সম্প্রতি নিহত হওয়া কাসসাম ব্রিগেডের শীর্ষ নেতা ইজ্জুদ্দিন আল-হাদ্দাদের স্থলাভিষিক্ত হয়ে সংগঠনটির সামরিক নেতৃত্বে আসেন। যদিও হামাস আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ নিশ্চিত করেনি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “গাজায় হামাসের সামরিক শাখার চতুর্থ শীর্ষ কমান্ডারকে নির্মূল করা হয়েছে।” তিনি আরও দাবি করেন, ওদেহকে তার সহযোগীদের সঙ্গে “নরকের গভীরে পাঠানো হয়েছে।”

এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানান, ইসরায়েলি বাহিনী ওদেহকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে। পরে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কয়েক মাস ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণের পর এই হামলা পরিচালনা করা হয়।

ইসরায়েলের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পরিকল্পনা ও সমন্বয়ে সরাসরি জড়িত ছিলেন মোহাম্মদ ওদেহ। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, তিনি হামাসের শেষ দিকের গুরুত্বপূর্ণ সামরিক কমান্ডারদের একজন ছিলেন, যিনি হামলার পরিকল্পনা, বাস্তবায়ন এবং পরবর্তী যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন।

এদিকে গাজার আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্র বলছে, ঈদুল আজহাকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত বাজার এলাকায় হামলা হওয়ায় ব্যাপক আতঙ্ক ও ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়েছে।

এর গাজা প্রতিনিধি হিন্দ খুদারি জানান, রাত সাড়ে ৯টার দিকে পরপর তিনটি বড় বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। হামলার সময় বাজারে অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এরপর থেকে এখন পর্যন্ত ৭২ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যুদ্ধ চলাকালে হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে রয়েছেন ইসমাইল হানিয়া, ইয়াহইয়া সিনওয়ার, মোহাম্মদ দেইফ এবং মোহাম্মদ সিনওয়ার।

যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় এখনো সহিংসতা থামেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৯০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র : আল জাজিরা

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au