বাংলাদেশ

ঈদের দিন নিখোঁজ,

সাত দিন পর আড়িয়াল বিলে মিলল নারায়ণ সরকারের অর্ধগলিত মরদেহ

  • 6:58 pm - June 12, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
ঈদের দিন নিখোঁজ, সাত দিন পর আড়িয়াল বিলে মিলল নারায়ণ সরকারের অর্ধগলিত মরদেহ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জুন- ঢাকার নবাবগঞ্জ উপজেলার আড়িয়াল বিল থেকে নিখোঁজের সাত দিন পর নারায়ণ সরকার (৫০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ উপজেলার বড় বক্সনগর চৌরাহাটি গ্রামের বাসিন্দা নারায়ণ সরকার পেশায় থাই গ্লাস ও কাঠের কাজের মিস্ত্রি ছিলেন। দীর্ঘদিন রাজধানীর বসুন্ধরা এলাকায় কর্মরত থাকার পর কোরবানির ঈদ উপলক্ষে তিনি বাড়িতে ফেরেন।

ঈদের দিন সকালে গ্রামের বাসিন্দা জগদীশ সরকারের সঙ্গে উপজেলার নিকড়া এলাকার আড়িয়াল বিলে মাছ ধরতে যান নারায়ণ সরকার। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরদিন তার স্ত্রী চম্পা রাণী সরকার নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরবর্তীতে স্বামীকে হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগ এনে তিনি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় দুইজনের নাম উল্লেখ করা হয় এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

বৃহস্পতিবার সকালে স্বজনরা স্থানীয়দের সহযোগিতায় আবারও আড়িয়াল বিল এলাকায় অনুসন্ধান চালান। এ সময় নিকড়া চক এলাকার একটি ডাঙার পূর্ব পাশে জমে থাকা পানিতে ভাসমান অবস্থায় নারায়ণ সরকারের অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা। পরে খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু হানিফ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, নিহতের স্ত্রীর দায়ের করা মামলার ভিত্তিতে এজাহারভুক্ত দুই আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

এদিকে সাত দিন ধরে নিখোঁজ থাকার পর নারায়ণ সরকারের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au