বিশ্ব

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪

  • 4:59 am - June 19, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জুন- ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভয়াবহ এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আরও কয়েকজনকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে ছত্তিশগড়ের কোরিয়া জেলার সোনহাত থানার নওগাইন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিং। এছাড়া বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিং নামের আরও দুজন নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত মায়াঙ্ক সিং বর্তমানে বিলাসপুরের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের দাবি, বালু উত্তোলন ও পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কয়েক মাস ধরে চলা বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। ঘটনার দিন বিরোধ মেটাতে বৈঠকে গিয়েছিলেন ভারত সিং। তবে তার স্বজনদের অভিযোগ, এটি ছিল একটি সুপরিকল্পিত ফাঁদ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকার বালু মহালের ইজারা ভারত সিংয়ের পরিবারের নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে সোনহাত, কৈলাশপুর, তেলিমুদা, বেলিয়া ও ছিংগুরা এলাকায় বালু পরিবহন এবং খনি সংশ্লিষ্ট অর্থ আদায় ও নিয়ন্ত্রণ নিয়ে ভারত সিংয়ের পক্ষের সঙ্গে আরেক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের বিরোধ শুরু হয়। সময়ের সঙ্গে সেই বিরোধ আরও তীব্র হয়ে আধিপত্য বিস্তারের সংঘাতে রূপ নেয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার রাতে ভারত সিং ও তার সহযোগীরা একটি ফরচুনার এসইউভিতে করে সেখানে পৌঁছান। অভিযোগ রয়েছে, একপর্যায়ে কয়েকটি ট্রাক দিয়ে গাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। এসইউভিটির সামনে ও পেছনে ট্রাক দাঁড় করিয়ে পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়। এরপর গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং ভেতরে থাকা ব্যক্তিরা বের হওয়ার সুযোগ পাননি।

আগুন নিয়ন্ত্রণে আনার পর গাড়ির ভেতর থেকে ভারত সিং, বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিংয়ের মরদেহ উদ্ধার করা হয়। আহত মায়াঙ্ক সিংকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথা ও মুখে গুরুতর আঘাত রয়েছে।

ঘটনার পরপরই ব্যাপক তদন্ত শুরু করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী নামে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নয়জনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা এবং অন্যান্য গুরুতর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।

স্থানীয় বিধায়ক ভাইয়ালাল রাজওয়াড়ে ঘটনাটিকে কোরিয়া জেলার ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে বিরোধের বিষয়টি জানা ছিল, তবে তা এত ভয়াবহ পরিণতি নেবে কেউ কল্পনাও করেনি। ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।

সাবেক বিধায়ক গুলাব কামরোও এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে একই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে বালু মহাল ও খনি ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত থেকে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ছত্তিশগড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, ঘটনার পেছনে আর্থিক স্বার্থ, ব্যবসায়িক নিয়ন্ত্রণ ও স্থানীয় প্রভাব বিস্তারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

দুই দিনের ব্যবধানে মধুখালীতে ফের মন্দিরের প্রতিমা ভাঙচুর

মেলবোর্ন, ১৯ জুন- ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই দিনের ব্যবধানে আবারও একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে উপজেলার মেঘচামী ইউনিয়নের শতবর্ষী বামুন্দী সার্বজনীন…

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ৪১ শতাংশ বৃদ্ধি

মেলবোর্ন, ১৯ জুন- সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত…

সিডনির সমুদ্রসৈকতে হাঙরের হামলায় গুরুতর আহত লিয়া এখনও লাইফ সাপোর্টে

মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ার সিডনির জনপ্রিয় কুজি বিচে হাঙরের হামলার শিকার হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও এক সন্তানের মা লিয়া স্টুয়ার্ট এখনও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে…

জামিন পেলেন না ‘আইএস ব্রাইড’, আদালতের পর্যবেক্ষণ ‘সামান্য ঝুঁকিও গ্রহণযোগ্য নয়’

মেলবোর্ন, ১৮ জুন- অস্ট্রেলিয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া কথিত ‘আইএস ব্রাইড’ জেইনাব আহমদের জামিন আবেদন খারিজ করেছেন আদালত। আদালত বলেছেন, সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট ঝুঁকি সামান্য…

এআই দৌড়ে আমেরিকাকে ছাড়িয়ে যাওয়ার নয়, ভিন্ন পথেই এগোচ্ছে চীন

মেলবোর্ন, ১৮ জুন- বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির নেতৃত্ব নিয়ে যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে, তখন বিশ্লেষকরা বলছেন, চীন আসলে যুক্তরাষ্ট্রকে…

বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতার দাবি ইসরায়েলি দূতের

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যক্রম বিস্তারের দাবি করেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। তবে এ দাবির পক্ষে তিনি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au