বিশ্ব

প্রবাসীদের জন্য বড় স্বস্তি

আমিরাতে ৯ জুলাই পর্যন্ত জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

  • 8:29 pm - June 20, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
আমিরাতে ৯ জুলাই পর্যন্ত জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

মেলবোর্ন, ২০ জুন- মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতায় ফ্লাইট বাতিল হয়ে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জরিমানা ছাড়াই ভিসা নবায়ন বা নিজ দেশে ফেরার জন্য ৩০ দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এই সুবিধা আগামী ৯ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) এক ঘোষণায় জানিয়েছে, গত ১০ জুন থেকে শুরু হওয়া এই বিশেষ গ্রেস পিরিয়ডের আওতায় থাকা ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের ভিসা নিয়মিত করতে অথবা কোনো ধরনের আর্থিক জরিমানা ছাড়াই দেশত্যাগ করতে পারবেন।

কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আমিরাতের আকাশপথে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়। শত শত আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ায় বহু বিদেশি নাগরিক, ভিজিট ভিসাধারী ও রেসিডেন্সি বাতিল হওয়া প্রবাসী নির্ধারিত সময়ে নিজ দেশে ফিরতে পারেননি। ফলে তাদের অনেকেই অনিচ্ছাকৃতভাবে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থায় আমিরাতে অবস্থান করতে বাধ্য হন।

এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে মার্চ মাসে আমিরাত সরকার বিশেষ মানবিক উদ্যোগ হিসেবে ভিসা মেয়াদোত্তীর্ণজনিত সব ধরনের জরিমানা মওকুফ করে। বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় সেই বিশেষ ব্যবস্থার সমাপ্তি টানতে এক মাসের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।

আইসিপি জানিয়েছে, যারা আমিরাতে বৈধভাবে অবস্থান চালিয়ে যেতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে রেসিডেন্সি বা সংশ্লিষ্ট ভিসা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যদিকে যারা নিজ দেশে ফিরে যেতে চান, তারা বিমানবন্দরে গিয়ে স্বাভাবিক ইমিগ্রেশন প্রক্রিয়া অনুসরণ করেই দেশত্যাগ করতে পারবেন। এ ক্ষেত্রে অতিরিক্ত কোনো আবেদন বা বিশেষ অনুমতির প্রয়োজন হবে না।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আগামী ৯ জুলাইয়ের পর এই বিশেষ সুবিধা আর কার্যকর থাকবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে নতুন ভিসা পাওয়া, আমিরাতে পুনঃপ্রবেশ কিংবা অন্যান্য অভিবাসন-সংক্রান্ত বিষয়ে জটিলতার মুখোমুখি হতে হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আমিরাতে বসবাসরত এবং সাম্প্রতিক পরিস্থিতির কারণে আটকে পড়া বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির জন্য এই ঘোষণা বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। তারা মনে করছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে ভিসা নবায়ন বা দেশে ফেরার ব্যবস্থা গ্রহণ করলে ভবিষ্যতের আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে।

আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের ভিসা ও অভিবাসন সংক্রান্ত অবস্থান নিশ্চিত করার পরামর্শও দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au