বিশ্ব

সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কঠোরভাবে সতর্ক করল পাকিস্তান

  • 8:33 pm - June 30, 2026
  • পঠিত হয়েছে:১৩৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৩০ জুন- সিন্ধু পানিচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আবারও কঠোর অবস্থানের কথা জানাল পাকিস্তান। ইসলামাবাদের দাবি, চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহে বাধা দেওয়ার যেকোনো চেষ্টা মেনে নেওয়া হবে না এবং এমন উদ্যোগের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক অভিযোগ করেন, ভারত পাকিস্তানের ন্যায্য পানির অংশ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি বলেন, পাকিস্তানের পানির অধিকার খর্বের যেকোনো উদ্যোগ আন্তর্জাতিক চুক্তি ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বরাত দিয়ে তিনি বলেন, ভারতের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়েছে যে, পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে দেওয়া হবে না। তার মতে, এ ধরনের অবস্থান শুধু দুই দেশের সম্পর্কের জন্যই নয়, আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনার নীতির সঙ্গেও সাংঘর্ষিক।

মুসাদিক মালিক বলেন, পাকিস্তানের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ সরাসরি কৃষির ওপর নির্ভরশীল। ফলে পানিপ্রবাহে কোনো ধরনের বাধা সৃষ্টি হলে কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান এবং জাতীয় অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি জানান, পাকিস্তানের মোট অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশ কৃষি খাতের ওপর নির্ভরশীল।

ভারতের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পাকিস্তান আগেও স্পষ্ট করেছে, তাদের প্রাপ্য পানি কেড়ে নেওয়ার যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তার ভাষায়, ‘কেউ যদি আমাদের পানির ওপর হাত বাড়ায়, সেই হাত কেটে ফেলা হবে।’

তিনি আরও বলেন, বিশ্বের বহু আন্তঃসীমান্ত নদীতে কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকলেও উজান থেকে ভাটিতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে। সেখানে সিন্ধু নদীর মতো আন্তর্জাতিক চুক্তির আওতাধীন নদীর পানি আটকে দেওয়ার প্রশ্নই ওঠে না।

তবে এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমে এসব বক্তব্য প্রকাশিত হলেও তারা স্বাধীনভাবে বক্তব্যগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।

একই সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, সিন্ধু পানিচুক্তি এখনো আইনগতভাবে কার্যকর রয়েছে এবং এটি কোনো পক্ষ একতরফাভাবে স্থগিত, বাতিল বা সংশোধন করতে পারে না। তার দাবি, আন্তর্জাতিক আইনও এ বিষয়ে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির একাধিকবার স্পষ্ট করেছেন যে, পাকিস্তানের জন্য পানি কেবল একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘রেডলাইন’।

এদিকে এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কয়েক সপ্তাহ আগে ভারতের কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী সি. আর. পাটিল এক সাক্ষাৎকারে বলেছিলেন, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে সিন্ধু নদীর পানিতে ভারতের প্রাপ্য অংশ পুরোপুরি ব্যবহার করা হবে এবং ভারতের জন্য বরাদ্দ এক ফোঁটা পানিও পাকিস্তানে যেতে দেওয়া হবে না। তার ওই বক্তব্যের পরই পাকিস্তানের পক্ষ থেকে নতুন করে এ কঠোর প্রতিক্রিয়া এসেছে।

অন্যদিকে এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান বর্তমানে তীব্র পানিসংকটের মুখোমুখি। বিশেষ করে সিন্ধ ও বেলুচিস্তান অঞ্চলে পানির ঘাটতির কারণে কৃষি উৎপাদন, জীবিকা এবং স্থানীয় অর্থনীতি চাপে পড়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রায় এক-তৃতীয়াংশ মানুষ পানির সংকটের প্রভাব ভোগ করছে। যদিও ইসলামাবাদ এ পরিস্থিতির জন্য ভারতের পদক্ষেপকে দায়ী করছে, বিভিন্ন বিশ্লেষকের মতে দুর্বল পানি ব্যবস্থাপনা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং অভ্যন্তরীণ পানি বণ্টন ব্যবস্থার ত্রুটিও দেশটির বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au