বাংলাদেশ

শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন, চলছে চূড়ান্ত প্রস্তুতি

  • 4:20 am - July 03, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ জুলাই- প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে পুনরায় আন্তদেশীয় ট্রেন চলাচল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস খুব শিগগিরই আবারও চালু হতে পারে। দুই দেশের রেল কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে ইতোমধ্যে বৈঠক হয়েছে এবং ট্রেনটি চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি-২৪।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় রেল মন্ত্রণালয় খুব শিগগিরই মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে। ট্রেন চলাচল শুরুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ও ভারতের রেল কর্মকর্তাদের সাম্প্রতিক বৈঠকে মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে নীতিগত সম্মতি হয়েছে। বৈঠকের পর ট্রেনটি চালুর বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়া গেছে।

এদিকে ট্রেন চলাচলের আগে রেলপথের নিরাপত্তা পরীক্ষা, অবকাঠামোগত পর্যালোচনা এবং অন্যান্য প্রযুক্তিগত কার্যক্রমও প্রায় সম্পন্ন হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রেনের সময়সূচি এবং টিকিট বিক্রির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তদেশীয় ট্রেন চলাচল স্থগিত হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে মিতালী এক্সপ্রেসসহ দুই দেশের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এরই মধ্যে গত সপ্তাহ থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা দেওয়া শুরু করেছে ভারত। সংশ্লিষ্টদের ধারণা, ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর ধাপে ধাপে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী অন্যান্য আন্তদেশীয় ট্রেন, যেমন মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেসও পুনরায় চালু করা হতে পারে।

মিতালী এক্সপ্রেস চালু হলে বাংলাদেশ ও ভারতের উত্তরাঞ্চলের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং মানুষে মানুষে যোগাযোগ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। ভারতীয় রেল মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে মিতালী এক্সপ্রেসের যাত্রা শুরু হবে।

সূত্র: জি-২৪।

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au