বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞাপনে শিশু যৌন হয়রানির উপাদান, মেটাকে তলব ভারত সরকারের

  • 1:11 am - July 04, 2026
  • পঠিত হয়েছে:৩৮ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতে ইনস্টাগ্রামে শিশু যৌন নির্যাতনসংক্রান্ত আপত্তিকর বিজ্ঞাপন প্রচারের অভিযোগে মেটাকে তলব করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বিষয়টির ব্যাখ্যা দিতে এবং এ ধরনের কনটেন্ট কীভাবে প্ল্যাটফর্মে স্থান পেল, তা জানাতে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার কর্মকর্তাদের ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে মেটার কাছে জানতে চাওয়া হবে, কীভাবে শিশু যৌন হয়রানি ও নির্যাতনসংক্রান্ত উপাদান থাকা বিজ্ঞাপন ইনস্টাগ্রামে প্রচারের অনুমতি পেল এবং ভবিষ্যতে এমন কনটেন্ট ঠেকাতে প্রতিষ্ঠানটি কী ধরনের পদক্ষেপ নিচ্ছে।

সম্প্রতি বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে ইনস্টাগ্রামে এমন কিছু বিজ্ঞাপন দেখা গেছে, যেখানে ‘ধর্ষণ ভিডিও’ ও ‘শিশু ভিডিও’র মতো অত্যন্ত আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে। অনুসন্ধানে আরও উঠে আসে, এসব বিজ্ঞাপনের সঙ্গে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলের সংযোগ ছিল, যেখানে মাত্র ৯৯ রুপির বিনিময়ে অবৈধ কনটেন্ট বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছিল।

বিবিসি বিষয়টি মেটার নজরে আনার পর প্রথমে ইনস্টাগ্রাম জানায়, সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলো তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেনি। তবে পরে অবস্থান পরিবর্তন করে মেটা জানায়, অভিযোগের ভিত্তিতে তারা বেশ কয়েকটি বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্থগিত করেছে এবং নীতিমালা লঙ্ঘনকারী ইউআরএল ব্লক করেছে।

ভারত সরকার জানিয়েছে, শিশু সুরক্ষা ও অনলাইন নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চলতি সপ্তাহের শুরুতেই হোয়াটসঅ্যাপে ফোন নম্বরের পরিবর্তে ‘ইউজারনেম’ ব্যবহারের নতুন ফিচার নিয়েও মেটাকে সতর্ক করে ভারত সরকার। তিন দিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রতিষ্ঠানটিকে। সরকারের আশঙ্কা, এই ফিচার চালু হলে প্রতারণা, ফিশিং, পরিচয় জালিয়াতি ও ডিজিটাল প্রতারণার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে।

সরকার একই ধরনের উদ্বেগের কথা জানিয়ে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম ও সিগন্যালকেও নোটিশ পাঠিয়েছে। কর্তৃপক্ষ বলছে, অনলাইন প্ল্যাটফর্মগুলোকে আরও জবাবদিহির আওতায় এনে ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই শাখার আরও খবর

খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ

মেলবোর্ন, ৪ জুলাই- খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ…

জাতীয় পতাকায় কালেমা সংযুক্ত করে বিক্রি, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২

মেলবোর্ন, ৪ জুলাই- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে আরবি অক্ষরে কালেমা সংযুক্ত করে বিক্রি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জাতীয় পতাকা…

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, দেখবেন কোথায়?

মেলবোর্ন, ৪ জুলাই- ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে শনিবার ভোরে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ৩২-এর ম্যাচে লিওনেল মেসির দল মুখোমুখি হবে আফ্রিকার চমক জাগানো…

দুর্নীতির অভিযোগে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ

মেলবোর্ন, ৪ জুলাই- রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা মোল্ডএটিএসএ-কে ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের জেরে পদত্যাগ করেছেন ইউরোপের দেশ মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সান্দ্রু মুনতিয়ানু। শুক্রবার সামাজিক…

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪৪, মোট আক্রান্ত ছাড়াল সাড়ে ৬ হাজার

মেলবোর্ন, ৪ জুলাই-  দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে…

রাশিয়ার গভীরে ইউক্রেনের ধারাবাহিক হামলা, নিরাপত্তা নিয়ে বাড়ছে মস্কোর উদ্বেগ

মেলবোর্ন, ৪ জুলাই-  রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার সক্ষমতা আরও জোরালোভাবে প্রদর্শন করছে ইউক্রেন। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির তেল শোধনাগার, অস্ত্র কারখানা, সামরিক ঘাঁটি এবং যুদ্ধবিমানে ধারাবাহিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au