জাতীয় পতাকায় কালেমা সংযুক্ত করে বিক্রি, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২
মেলবোর্ন, ৪ জুলাই- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে আরবি অক্ষরে কালেমা সংযুক্ত করে বিক্রি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জাতীয় পতাকা…
মেলবোর্ন, ৪ জুলাই- খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।
আহত ইতি খুলনার রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তিনি স্থানীয় বাসিন্দা জুলফিকার রহমানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পড়াশোনা শেষে বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন ইতি। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, ইতির পায়ে গুলি লেগেছে। হামলার পরপরই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে।
খুলনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, আহত ইতি খুলনার একটি কথিত শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘আশিক বাহিনী’র প্রধান আশিকের আপন বোন। তবে এই ঘটনার সঙ্গে ওই পরিচয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পাওয়ার পাশাপাশি তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au