বিশ্ব

প্রবাসী ভারতীয়দের জন্য চালু হলো ডিজিটাল ই-ওসিআই কার্ড, মিলবে আজীবন ভিসাসহ নানা সুবিধা

  • 1:21 pm - July 04, 2026
  • পঠিত হয়েছে:২২৭ বার
প্রবাসী ভারতীয়দের জন্য চালু হলো ডিজিটাল ই-ওসিআই কার্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুলাই- ভারতের প্রবাসী নাগরিকদের (ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া বা ওসিআই) জন্য সম্পূর্ণ ডিজিটাল ই-ওসিআই (Electronic Overseas Citizen of India) কার্ড চালু করেছে ভারত সরকার। নতুন এই উদ্যোগের মাধ্যমে ওসিআই-সংক্রান্ত সেবা আরও সহজ, দ্রুত ও কাগজবিহীন করার লক্ষ্য নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৩০ জুন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে ই-ওসিআই কার্ডের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে এফসিআরএ ২.০ (Foreign Contribution Regulation Act 2.0) পোর্টালও চালু করা হয়।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি প্রবাসী ভারতীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ নাগরিকবান্ধব উদ্যোগ। নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ওসিআই-সংক্রান্ত আবেদন, যাচাই, নবায়ন এবং অন্যান্য সেবা আরও আধুনিক ও ঝামেলামুক্ত হবে।

ওসিআই (OCI) কার্ড কী?

ওসিআই বা ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া কার্ড মূলত বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধাসম্পন্ন একটি পরিচয়পত্র। এটি পূর্ণাঙ্গ ভারতীয় নাগরিকত্ব নয়, তবে কার্ডধারীরা ভারতে আজীবন ভিসা ছাড়াই প্রবেশ, অবস্থান এবং একাধিকবার যাতায়াতের সুযোগ পান।

এছাড়া ওসিআই কার্ডধারীদের ভারতে দীর্ঘ সময় অবস্থান করলেও পুলিশ বা বিদেশি নিবন্ধন কর্তৃপক্ষের কাছে আলাদাভাবে নিবন্ধন করতে হয় না। শিক্ষা, ব্যাংকিং, সম্পত্তি ক্রয়সহ বিভিন্ন ক্ষেত্রে তারা ভারতীয় নাগরিকদের মতো বেশ কিছু সুবিধাও ভোগ করতে পারেন। তবে ভোটাধিকার, নির্বাচনে প্রার্থী হওয়া, সাংবিধানিক পদে নিয়োগ কিংবা কৃষিজমি কেনার মতো কিছু অধিকার তাদের জন্য প্রযোজ্য নয়।

ই-ওসিআই কার্ডে কী পরিবর্তন আসবে?

ভারত সরকারের ভাষ্য অনুযায়ী, নতুন ই-ওসিআই কার্ড সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তিনির্ভর। এর মাধ্যমে কার্ডধারীরা অনলাইনে প্রয়োজনীয় তথ্য যাচাই, পরিচয় নিশ্চিতকরণ এবং বিভিন্ন সরকারি সেবা সহজে গ্রহণ করতে পারবেন। ফলে কাগজপত্র বহনের প্রয়োজন কমবে এবং ওসিআই-সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন হবে।

সরকারের আশা, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত লাখো ভারতীয় বংশোদ্ভূত মানুষের জন্য এই ডিজিটাল ব্যবস্থা ভারতীয় প্রশাসনিক সেবাকে আরও সহজলভ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করে তুলবে।

এই শাখার আরও খবর

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি…

যুবদল নেতার ভয়ে অফিসে যাচ্ছেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণী

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে কার্যালয়ে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের…

অবশেষে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

অবশেষে সব অনুমোদন জটিলতা কাটিয়ে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৮৩৬ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়…

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী আজ

আজ ৫ নভেম্বর, উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসংস্কারক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী। ১৮৭০ সালের এই দিনে কলকাতায়…

আইনজীবীর পরামর্শে আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা পরীমনি

ওটিএন বাংলা রিপোর্ট :  ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার তাঁর জামিন…

অস্ট্রেলিয়ায় বাড়ি থেকে নারীর মরদেহ উদ্ধার, ছুরিসহ ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) মিড নর্থ কোস্ট এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছুরিসহ ৭২ বছর বয়সী এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au