বাংলাদেশ

ব্যারিস্টার ফুয়াদকে ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ

১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

  • 10:45 pm - July 04, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ব্যারিস্টার ফুয়াদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জুলাই- ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে জমা দেওয়ার দাবি জানানো হয়েছে।

শনিবার এ তথ্য নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা। তিনি জানান, গত বৃহস্পতিবার ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কাছে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, গত ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ে অনুষ্ঠিত ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘বাংলাদেশের সব ফ্যাসিস্ট, টাউট ও ক্রিমিনাল তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।’ নোটিশে দাবি করা হয়, এ বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্পর্কে অত্যন্ত অবমাননাকর, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এমন মন্তব্য দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় ও আন্তর্জাতিক ভাবমূর্তি, খ্যাতি ও সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের লাখো বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, মানসিক কষ্ট ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

আইনি নোটিশে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, তিনি ১ জুলাই দেওয়া বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করে ইলেকট্রনিক, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষমা চাইবেন। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সুনাম ক্ষুণ্ণ করার দায়ে দৃষ্টান্তমূলক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে জমা দিতে হবে, যাতে সেই অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধির কাজে ব্যবহার করা যায়।

নোটিশে সতর্ক করে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা না হলে অথবা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করা হলে জনস্বার্থে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au