বাংলাদেশ

তেহরানে বাংলাদেশের স্পিকারের সঙ্গে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

  • 11:31 pm - July 04, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
তেহরানে বাংলাদেশি স্পিকারের সঙ্গে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ছবিঃ এক্স

মেলবোর্ন, ৪ জুলাই- তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার, ৪ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তালেবান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মুত্তাকি ইরানের রাজধানী তেহরানে বাংলাদেশের সংসদ স্পিকারের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বৈঠকে দুই পক্ষের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অর্থনৈতিক সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বৈঠকে উল্লেখ করেন মুত্তাকি।

এর দুই দিন আগে মোল্লা আবদুল গনি বারাদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে মুত্তাকি তেহরানে যান। সেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি-এর জানাজা অনুষ্ঠানে অংশ নেন বলে জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au