বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে শ্মশানে শবদাহ সৎকারে বাধার অভিযোগ, সংঘর্ষ

  • 11:48 pm - July 07, 2026
  • পঠিত হয়েছে:১৭০ বার
ঠাকুরগাঁওয়ে শ্মশানে শবদাহ সৎকারে বাধার অভিযোগ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ জুলাই- ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় একটি শ্মশানে শবদাহকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। জমিটির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা রমেশ চন্দ্র রায় মারা গেলে তাঁর স্বজন ও গ্রামবাসী মরদেহ স্থানীয় শ্মশানে সৎকারের জন্য নিয়ে যান। এ সময় মো. বারকাত মিয়া ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি শবদাহে বাধা দেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাক্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নিলে অন্তত একজন আহত হন।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যদের দাবি, সংশ্লিষ্ট জায়গাটি দীর্ঘদিন ধরে রেকর্ডভুক্ত শ্মশান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বহু বছর ধরে সেখানে নিয়মিত শবদাহের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাই ওই স্থানে শবদাহে বাধা দেওয়ার কোনো আইনগত বা সামাজিক ভিত্তি নেই বলে তারা দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে মো. বারকাত মিয়া বলেন, বিরোধপূর্ণ জমিটি তাঁর পৈতৃকভাবে কেনা সম্পত্তির অংশ। জমিটির মালিকানা নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা উচিত নয় বলেও তিনি দাবি করেন।

ঘটনার পর ভবানীপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত, জমির প্রকৃত মালিকানা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

এই শাখার আরও খবর

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au