বাংলাদেশ

এইচএসসি পরীক্ষাঃ  চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে আগের সূচি বহাল

  • 2:29 am - July 13, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
এইচএসসি পরীক্ষা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জুলাই- এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলার পরীক্ষার্থীদের জন্য স্থগিতাদেশ বহাল থাকবে।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। একই সঙ্গে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাগুলোও পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে এ সিদ্ধান্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

অন্যদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার পাশাপাশি ওই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।

ফলে ১৩ জুলাই (সোমবার), ১৫ জুলাই (মঙ্গলবার) ও ১৬ জুলাই (বুধবার) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের জন্য স্থগিত থাকবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা চলবে। আর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এই শাখার আরও খবর

ফার্মেসি লবির প্রভাবে সস্তা ওষুধ থেকে বঞ্চিত অস্ট্রেলিয়ানরা: প্রতিবেদন

মেলবোর্ন, ১৩ জুলাই- অস্ট্রেলিয়ার প্রভাবশালী নীতিগত গবেষণা প্রতিষ্ঠান গ্রাটান ইনস্টিটিউটের এক নতুন প্রতিবেদনে দাবি করা হয়েছে, শক্তিশালী ফার্মেসি লবির প্রভাবের কারণে দেশটির মানুষ সাশ্রয়ী মূল্যে…

সোমবার থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে ‘গুন্ডা দমন আইন’: শুভেন্দু অধিকারী

মেলবোর্ন, ১২ জুলাই- ভারতের পশ্চিমবঙ্গে আগামী সোমবার থেকে বহুল আলোচিত ‘গুন্ডা দমন আইন’ কার্যকর হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন,…

মুখোশের আড়ালে ক্ষমতা: ২০২৪-এর ষড়যন্ত্র ও জনতার জবানবন্দি

মেলবোর্ন, ১৩ জুলাই- ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা হলো সত্য লুকানো। আর সবচেয়ে বড় বিপদ হলো বিকৃত ইতিহাস। কারণ বিকৃত ইতিহাস জাতিকে বারবার ধোঁকা দেয়। ২০২৪…

ভারী বৃষ্টিতে বাংলাদেশের কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা

মেলবোর্ন, ১৩ জুলাই- দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম,…

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ফিলিপাইনে নিহত ১৭

মেলবোর্ন, ১২ জুলাই- চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশে শক্তিশালী টাইফুন ‘বাভি’ আঘাত হেনেছে। এর প্রভাবে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হওয়ায় দেশটির পূর্বাঞ্চলে…

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১০ ভারতীয় নাবিক উদ্ধার, নিখোঁজ ১

মেলবোর্ন, ১২ জুলাই- হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ১১ ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন ভারতীয় নাবিক নিখোঁজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au